Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রধানমন্ত্রীর অফিসের নাম করে একের পর এক প্রতারণা! তদন্তে নামল সিবিআই

সাধারণ মানুষ জানেন কিংবা ব্যাঙ্ক আধিকারিকের নাম করে প্রতারণায় ভুক্তভোগী। অনেকের লক্ষ লক্ষ টাকা সাবার করে এইসব প্রতারকরা। তবে এবার প্রতারণা আরও উঁচু পর্যায়ে। প্রধানমন্ত্রীর অফিসের (PMO)আধিকারিকপরিচয় দিয়ে কাজ করিয়ে

সাধারণ মানুষ জানেন কিংবা ব্যাঙ্ক আধিকারিকের নাম করে প্রতারণায় ভুক্তভোগী। অনেকের লক্ষ লক্ষ টাকা সাবার করে এইসব প্রতারকরা। তবে এবার প্রতারণা আরও উঁচু পর্যায়ে। প্রধানমন্ত্রীর অফিসের (PMO)আধিকারিক পরিচয় দিয়ে কাজ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার (fraud) অভিযোগ (complaint)। একের পর এক এমনই অভিযোগ উঠতে থাকায় সিবিআই (CBI)-এ অভিযোগ দায়ের করা হয়। তার তদন্ত শুরু করেছে সিবিআই।

প্রধানমন্ত্রীর দফতরের তরফে অভিযোগ

প্রধানমন্ত্রীর দফতরের তরফে অভিযোগ

সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের তরফে তিনটি আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগগুলির সবকটিই ভুয়ো পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ।

প্রধানমন্ত্রীর দফতরের শীর্ষ আধিকারিকের নাম করে টাকা তোলার অভিযোগ

প্রধানমন্ত্রীর দফতরের শীর্ষ আধিকারিকের নাম করে টাকা তোলার অভিযোগ

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর দফতরের শীর্ষ আধিকারিকের নাম করে, দিল্লি-চণ্ডীগড়-সহ দেশের বিভিন্ন শহরের মানুষজনের কাছে ফোন করা হচ্ছে। ফোনের অপরপ্রান্ত থেকে বলা হচ্ছে, দফতরের যে কোনও কাজ হোক, কিংবা টেন্ডার, সরকারি চাকরি কিংবা কেন্দ্রীয় মন্ত্রীদের সুপারিশ সব ধরনের সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে। সুবিধা করিয়ে দেওয়ার বদলে অর্থের দাবি করা হচ্ছে।

জালিয়াতির তদন্তে সিবিআই

জালিয়াতির তদন্তে সিবিআই

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে প্রধানমন্ত্রীর অফিসের তরফে এখনও পর্যন্ত তিনটি অভিযোগ সজমা পড়েছে বলে সূত্রের খবর। এব্যাপারে তদন্তও শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, এর পিছনে কোনও বড় মাথা রয়েছে। সারা দেশেই এই প্রতারণার জাল ছড়ানো হয়েছে বলেও মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

 আগেও পিএমও-র নাম করে প্রতারণা

আগেও পিএমও-র নাম করে প্রতারণা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে এর আগেও পিএমও-র নাম করে প্রতারণা করা হয়েছে। ২০১৯-এ পিএমও-র বিমা সেলের নামে প্রতারণা করা হয় বলে অভিযোগ। যা নিয়ে সিবিআই এফআইআর করে।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনে হানা দেওয়ার পরে ইউক্রেনে আটক মেয়েকে ফিরিয়ে আনার নামে পিএমও-র নাম করে মায়ের কাছ থেকে টাকা আদায় করা হয় বলে অভিযোগ উঠেছিল।

মধ্যপ্রদেশের বিদিশার সৃষ্টি উইলসন ইউক্রেনে আটকে পড়েছিলেন। তাঁর মা বৈশালী উইলসন মেয়ের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর হেল্প লাইনে এব্যাপারে কথা বলেছিলেন। পরে তার থেকে প্রধানমন্ত্রীর সহকারী পরিচয় দিয়ে পিএমও-র নাম করে বিমানের টিকিটের জন্য ৪২ হাজার টাকা নেওয়া হয়। ২৪ ঘন্টা পরেও টিকিট না আসায় তিনি পিএমতে খোঁজ নেন। আর তখনই বিদিশার বাসিন্দা বৈশালী উইলসন বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এব্যাপারে ওই মহিলা থানাও অভিযোগ দায়ের করেছিলেন।

আয়কর আইন: ১ জুলাই থেকে তিনটি পরিবর্তন, কতটা প্রভাব সাধারণের ওপরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+