পাঞ্জাব অশান্ত করার 'মশলা' পাঠাচ্ছে পাকিস্তান! সীমান্তে সেনার পাতা ফাঁদে পা দিয়ে খতম চক্রী
পাঞ্জাবে একাধিক অনুপ্রবেশ এবং মাদক পাচারের চেষ্টা রুখল ভারতীয় নিরাপত্তারক্ষীরা। শুক্রবার রাতে এবং শনিবার সকালে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে মাদক পাচারের চেষ্টা চালানো হচ্ছি বলে জানা গিয়েছে সূত্র মারফত। বিএসএফ এবং জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) যৌথ ভাবে অভিযান চালিয়ে এই প্রচেষ্টা বিফল করে।

সীমান্তে ফাঁদ পাতা হয়
সূত্রের খবর, এনসিবি এই সম্ভাব্য পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর পায়। এরপরই বিএসএফ-এর সাহায্যে এনসিবি কর্তারা সীমান্তে ফাঁদ পাতা হয়। সীমান্তে কাঁটাতারের কাছে ভোর রাত আড়াইটে নাগাদ আওয়াজ শুনতে পান লুকিয়ে থাকা নিরাপত্তারক্ষীরা। এরপরই সীমান্তে আট রাউন্ড গুলি চলে পিস্তল থেকে।

উদ্ধার হয় ১৬ প্যাকেট মাদক দ্রব্য
এরপরই ভোর রাত ২টো ৪৫ মিনিট নাগাদ ফের একবার পাচারের চেষ্টা চালানো হয় ওই স্থানেই। এই ঘটনাটি অমৃতসর সেক্টরে হয়। সেখানে বিএসএফ তিন রাউন্ড গুলি চালায়। এরপর সেখানি তল্লাশি চালিয়ে জওয়ানরা একটি পিভিসি পাইপ, ১৪ প্যাকেট মাদক দ্রব্য খুঁজে পান। এছাড়াও কাঁটাতারে ঝুলতে থাকা এক প্যাকেট কোকেনও বাজেয়াপ্ত করা হয়। আরও একটি প্যাকেট পাওয়া যায় ক্ষেতে।

খতম হয় এক চক্রী
পরে তল্লাশির সময় সীমান্ত থেকে ২৫ মিটার দূরেই একটি মৃতদেহ খুঁজে পায় জওয়ানরা। মৃত ব্যক্সিতর কাছ থেকে একটি মোবাইল, একটি পিস্তল এবং একটি গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া যায়। মনে করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে প্রথমে পাকিস্তানের দিকে ছুটতে শুরু করেছিল সেই ব্যক্তি। কিন্তু সীমান্ত পার না করতে পেরে পরে ভারতের দিকে ক্ষেতে লুকোতে চেয়েছিল। কিন্তু জখম অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications