Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাখী বন্ধনে বোনকে শৌচাগার উপহার ভাইয়ের

নয়াদিল্লি, ২০ অগাস্ট : গত বৃহস্পতিবার ছিল রাখী বন্ধন উৎসব। আর রাখী বন্ধন উৎসবে ভাইয়েরা তাদের আদরের বোনকে পছন্দ মতো উপহার দিয়ে থাকেন। কিন্তু এবারের রাখী বন্ধন উৎসবে কয়েকজন ভাই তাদের বোনেদের জন্য এমন উপহার বাছলেন যা তাদের অনন্য চিন্তার নিদর্শনকেই সামনে নিয়ে এসেছে। [ভিড় এড়াতে এবার অনলাইনে মদ বিক্রি হবে ভারতের এই রাজ্যে!]

ঝাড়খণ্ডের বাসিন্দা পিন্টু তার বোনকে এবারের রাখী বন্ধন উৎসবে একটি শৌচাগার উপহার দিয়েছেন। ঠিকই শুনেছেন আপনি। পিন্টু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত মিশনের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে এই অনন্য সিদ্ধান্তটি নিয়েছিলেন। এখন পিন্টু চাইছেন তার মতো বাকি ভাইয়েরাও যদি তার দেখানো পথে চলেন তাহলে সমাজ এবং দেশের স্বার্থে শুভ হবে। [সাদা খাতা জমা দিয়েও পরীক্ষায় পাশ!]

রাখী বন্ধনে শৌচাগার উপহার ভাইয়ের

অন্যদিকে অজমের এবং উদয়পুরেও বেশ কয়েকজন স্বচ্ছ্ব ভারত মিশনের কথা মাথায় রেখে এবারের রাখী বন্ধন উৎসবে তাদের বোনেদের শৌচাগার উপহার হিসাবে তুলে দিয়েছেন। [১৫ ফুট সমাধির নিচ থেকে ১৫ দিন পরে জ্যান্ত ফিরলেন স্বঘোষিত গুরু]

প্রেমচাঁদ শর্মা নামে এক ব্যক্তির বোনের বিয়ে হয়েছিল আগেই কিন্তু তাদের বাড়িতে কোনও শৌচাগার ছিল না। তাই অনেক চিন্তা ভাবনার পরে প্রেমচাঁদ ঠিক করেন তার বোনকে একটি শৌচাগার বানিয়ে দেবেন। সেই মতোই প্রেমচাঁদ তার বোনকে শৌচাগার উপহার দেন। [অশিক্ষায় ডুবে থাকা ভারতের প্রথম ১০ স্থানাধিকারী রাজ্য]

উদয়পুরেও এবারের রাখী বন্ধন উৎসবে সেখানকার বোনেদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। উদয়পুরে ভল্লো-কা-গুড়া গ্রামে ভাইয়েরা তাদের বোনের লিখিতভাবে প্রতিজ্ঞা করেছে যে আগামী ২ অক্টোবরের মধ্যে শৌচাগার বানিয়ে দেবে।

এইভাবে চলতে থাকলে প্রধানমন্ত্রীর উদ্য়োগে শুরু হওয়া স্বচ্ছ্ব ভারত মিশনের বড়সড় সাফল্য আসতে চলেছে। এবারের রাখী বন্ধন উৎসবে যে সকল ভাইয়েরা তাদের বোনেদের শৌচাগার উপহার দিয়েছেন তারা শুধুমাত্র অনন্য দৃষ্টান্তই স্থাপন করেননি। বরং বলা ভাল নিজেদের এবং পরিবারের সকলকে সুস্থ স্বাভাবিক রাখতে নিজে পরিষ্কার থাকা এবং সমাজকেও পরিচ্ছন্ন রাখার এক গুরুত্বপূর্ণ নজির গড়ে দিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+