Bridge Collapse in Mizoram: মিজোরামে ভেঙে পড়ল নির্মাণাধীন রেল সেতু, ১৭ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা
নির্মাণাধীন রেল সেতু ভেঙে পড়ল মিজোরামে। এই দুর্ঘটনায় ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে রাজ্য পুলিশ প্রশাসন। আইজল থেকে ২১ কিলোমিটার দূরে বুধবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ৩৫ থেকে ৪০ জন কর্মী কাজ করছিলেন, তখনই ভেঙে পড়ে নির্মাণাধীন ব্রিজটি।
বুধবার মিজোরামের সাইরাম এলাকার কাছে ওই নির্মাণাধীন রেলসেতু ভেঙে পড়ার ঘটনায় ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ-প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকার্য চালাচ্ছেন।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা শোক প্রকাশ করে একটি টুইট করেছেন। সেই টুইটেই তিনি নির্মাণাধীন ব্রিজ ভেঙে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানান। তিনি জানিয়েছেন উদ্ধার অভিযান চলছে। এই উদ্ধারকার্য ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে পুলিশপ্রশাসন বিপর্যয় মোকাবিলী দফতর-সবাই।
মুখ্যমন্ত্রী এই ঘটনায় শোকপ্রকাশ করে লেখেন, এই ট্র্যাজেডিতে আমি গভীরভাবে শোকাহত। আমি সমস্ত শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যাঁরা উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছেন, আমি তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Under construction railway over bridge at Sairang, near Aizawl collapsed today; atleast 17 workers died: Rescue under progress.
— Zoramthanga (@ZoramthangaCM) August 23, 2023
Deeply saddened and affected by this tragedy. I extend my deepest condolences to all the bereaved families and wishing a speedy recovery to the… pic.twitter.com/IbmjtHSPT7
এনএফ রেলওয়ের সিপিআরও সব্যসাচী দে জানিয়েছেন, রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছছেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করবেন। কীভাবে এই বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখা হবে। কোথায় গাফিলতি ছিল, তা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনাস্থলে আরও কয়েকজন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যেহেতু আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে, ৩৫-৪০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। এক পুলিশ কর্তা বলেন, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেক নিখোঁজ রয়েছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications