প্রধানমন্ত্রী মোদী ফ্যাশানের পুরোহিত! পাল্টা তৃণমূলের কীর্তি আজাদকে উপজাতি বিরোধী তকমা বিজেপির
সম্প্রতি উত্তর-পূর্ব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেঘালয়ের উপজাতি পোশাক পরেছিলেন। যা নিয়ে কটাক্ষ করেছিলেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা কীর্তি আজাদ। সেই পোশাক পুরুষ কিংবা মহিলা কারও নয় বলে মন্তব্য করেছিলেন প্রা
সম্প্রতি উত্তর-পূর্ব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেঘালয়ের উপজাতি পোশাক পরেছিলেন। যা নিয়ে কটাক্ষ করেছিলেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা কীর্তি আজাদ। সেই পোশাক পুরুষ কিংবা মহিলা কারও নয় বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন এই ক্রিকেটার। বিষয়টি নিয়ে বিজেপি তাঁকে পাল্টা আক্রমণ করেছে।

কেবলই ফ্যাশান
তৃণমূল নেতা কীর্তি আজাদ এনিয়ে দুটি ছবির কোলাজ শেয়ার করেছেন টুইটারে। একটি প্রধানমন্ত্রীর পোশাক এবং অপরটি এক মহিলা মডেলের পোশাক। যেখানে কীর্তি আজাদ মাল্টি ফ্লোরাল এমব্রয়ডারি পোশাকের দাম পর্যন্ত তুলে ধরেছেন। কীর্তি আজাদ সেখানে বলেছেন এই পোশাক পুরুষ বা মহিলার নয়। এব্যাপারে প্রধানমন্ত্রীকে ফ্যাশানের পুরোহিত বলে কটাক্ষ করেছেন তিনি।
|
পাল্টা অসমের মুখ্যমন্ত্রী
এব্যাপারে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি টুইট করে বলেছেন, কীর্তি আজাদ শুধু প্রধানমন্ত্রীকেই উপহাস করেননি, তিনি মেঘালয়ের সংস্কৃতি পাশাপাশি উপজাতি পোশাককেও অসম্মান করেছেন।
তিনি বলেছেন, যেভাবে কীর্তি আজাদ মেঘালয়ের সংস্কৃতি অপমান করেছেন, উপজাতি পোশাককে অসম্মান করেছএন, তা দুঃখজনক। তৃণমূল কীর্তি আজাদের মতকে সমর্থন করে কিনা সেই প্রশ্নও করেছেন তিনি। যদি তৃণমূল নীরব থাকে তাহলে ধরে নিতে হবে, তারা বিষয়টিকে সমর্থন করছে। বিষয়টি জনগণ ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
|
আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
এদিকে কীর্তি আজাদের করা মন্তব্যের প্রেক্ষিতে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে বিজেপির তফশিলি উপজাতি মোর্চা। তৃণমূল নেতার মন্তব্যকে চরম অবমাননাকর বলেও অভিযোগ করেছে তারা। বিজেপির তরফে এব্যাপারে কীর্তি আজাদকে মিস্টার আনকাউথ বলা হয়েছে। টুইটে বিজেপির তফশিলি উপজাতি মোর্চা বলেছে, তাঁর (কীর্তি আজাদ) এবং তাঁর দল (তৃণমূল) আদিবাসীদের প্রতি ঘৃণার ইতিহাস রয়েছে। এই মন্তব্যের জন্য এসসি/এসটি আইনে মামলা হওয়া উচিত বলেও চাপ বাড়িয়েছে তারা।
|
কীর্তি আজাদের সাফাই
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে কীর্তি আজাদ। সাফাই দিয়ে তিনি বলেছেন, মোদীর পোশাককে তিনি ভালবাসেন। সেই পোশাককে অসম্মানও করছেন না। তিনি শুধুমাত্র বলতে চেয়েছেন, প্রধানমন্ত্রী ফ্যাশান নিয়ে বিবৃতি দিতেই পছন্দ করেন। কখনও সুযোগ হাতছাড়া করেন না।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications