Rahul Gandhi: ভারতের ভোটে বিদেশি ষড়যন্ত্র! ট্রাম্পের মন্তব্যের পরই রাহুলের বিদেশ সফর নিয়ে কাটাছেঁড়া BJP-র
BJP Targets Rahul Gandhi: ভারতের নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। আর এবার সেনিয়েই রাহুল গান্ধীকে নিশানা বিজেপির। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতে অন্য কাউকে জেতাতে নাক গলিয়েছিল পূর্বতন বাইডেনের সরকার। আর এরপরই রাহুল গান্ধীকে আক্রমণ বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্যর (Amit Malviya)।
ভারতের ভোটারদের বুথমুখী করতে বাইডেনের প্রশাসন ২ কোটি ১০ লক্ষ ডলার (১৮২ কোটি টাকা) অনুদান বরাদ্দ করেছিলেন। সেই অনুদান বাতিল করে দিয়েছেন ট্রাম্প। আমেরিকার সরকারি দক্ষতা বিষয়ক দফতরের প্রধান ইলন মাস্ক তা বাতিলের ঘোষণা করেন। এদিন তার কারণ ব্যাখ্যা করতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, " ভারতে ভোটদানের হার বৃদ্ধি করতে কেন আমরা ২১ মিলিয়ন ডলার খরচ করব? আমার মনে হয় অন্য কাউকে জেতানোর চেষ্টা করা হয়েছিল। আমরা ভারত সরকারকে এসম্পর্কে জানাব। বিষয়টিতে বড়সড় চক্রান্ত থাকতে পারে। "
ট্রাম্পের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা অমিত মালব্যর অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে প্রভাবিত করতে বিদেশি হস্তক্ষেপ চেয়েছিলেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে এসংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন বিজেপি নেতা। লন্ডনে ভারতীয় সাংবাদিকদের অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিক বৈঠকের ভিডিও শেয়ার করেন তিনি।
ক্যাপশনে অমিত মালব্য লেখেন, "২০২৩ সালের মার্চে লন্ডনে বসে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে আমেরিকা ও ইউরোপের দেশগুলিকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে বলছিলেন। ভারতের কৌশলগত ও ভূরাজনৈতিক সম্পর্ক নষ্ট করার জন্যে বিশ্বের একাধিক নেটওয়ার্কের সঙ্গে হাত মিলিয়েছেন রাহুল গান্ধী। ভারতের ভোটকে প্রভাবিত করতে ও মোদী ব্যতীত অন্য কাউকে প্রধানমন্ত্রী করার জন্য প্রচেষ্টা চলেছিল বলে জানিয়েছেন ট্রাম্প।"
রাহুলের বিদেশযাত্রা নিয়ে সন্দেহ উসকে দিয়েছে গোয়া বিজেপি। তাদের দাবি, রাহুলের আমেরিকা ও যুক্তরাজ্যে সফর নিয়ে আরও জোরালো হচ্ছে প্রশ্ন। রাহুল গান্ধীর নেপথ্যে 'ডিপ স্টেট'-এর মদত রয়েছে কিনা সেই প্রশ্নও তোলা হয়েছে বিজেপির তরফে।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications