বিজেপিকে ধাক্কা দিয়ে কংগ্রেস খাতা খুলতেই রণক্ষেত্র আগরতলা, আক্রান্ত প্রদেশ সভাপতি
বছর ঘুরলেই ত্রিপুরাতে বিধানসভা ভোট। আর সেই ভোটের আগে উপনির্বাচন কার্যত প্রেস্টিজিয়াস ফাইট ছিল বিজেপির কাছে। তিন কেন্দ্রে বিজেপি জিতলেও তাৎপর্যপূর্ণ ভাবে রাজধানী আগরতলাতে খাতা খোলে কংগ্রেস।
বছর ঘুরলেই ত্রিপুরাতে বিধানসভা ভোট। আর সেই ভোটের আগে উপনির্বাচন কার্যত প্রেস্টিজিয়াস ফাইট ছিল বিজেপির কাছে। তিন কেন্দ্রে বিজেপি জিতলেও তাৎপর্যপূর্ণ ভাবে রাজধানী আগরতলাতে খাতা খোলে কংগ্রেস। জয় পান প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মন। আর এরপরেই রণক্ষেত্রে রাজধানী। এমনটাই জানা যাচ্ছে।

বিজেপি এবং কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর সামনে আসছে।
জানা যাচ্ছে, আগরতলায় কংগ্রেস প্রার্থী'র জয়ের খবর সামনে আসতেই বিজয় উৎসবে মেতে ওঠেন কংগ্রেস নেতা-কর্মীরা। একের পর শীর্ষ নেতৃত্বও তাঁরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আসতে শুরু করে দেন। পালটা বিজেপি'র তরফেও বিজয় মিছিল করা হচ্ছিল। আর এর মধ্যেই একদল দুষ্কৃতী কংগ্রেসের দফতরে হামলা করে বলে অভিযোগ। সেই সময়ে প্রদেশ কার্যালয়ে প্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি
বীরজিত সিনহা। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ।
প্রদেশ কংগ্রেস অফিস থেকে তাঁকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, কংগ্রেস কর্মীদেরও মারধর করা হয়েছে বলে দাবি। ইতিমধ্যে হামলার ছবি-ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে কয়েকশ যুবক লাঠি-বাঁশ হাতে তান্ডব চালাচ্ছে। অভিযোগ তাঁরা সবাই বিজেপি'র কর্মী। হারতেই তাঁরা হামলা চালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়েছে। গিয়েছেন ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। ঘটনায় ব্যাপক ধরপাকড় শুরু করা হয়েছে বলেও খবর।
তবে এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও এহেন অভিযোগ অস্বীকার করা করা হয়েছে বিজেপি'র তরফে। পালটা কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে বিজেপি। হামলার অভিযোগ অস্বীকার করে পালটা বিজেপির দাবি, কংগ্রেস একটা জিতে ভাবছে সব পেয়ে গেছি। তাঁরা রাজ্যজুড়ে সন্ত্রাস শুরু করে দিয়েছে বলে দাবি। শুধু তাই নয়, বিজেপি নেতা এবং কর্মীদের উপর হামলা হচ্ছে বলে দাবি ত্রিপুরা বিজেপি'র। শুধু তাই নয়, কংগ্রেস নাটক করছে বলেও অভিযোগ।
যদিও আগেই সুদীপ রায় বর্মন বলেন, মানুষ বিজেপি;র সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছে। আগামদিনে বিজেপি মুখ থুবড়ে পড়বে বলেও দাবি করেছেন তিনি। তবে এহেন মন্তব্যের পরেই সৌজন্যে'র ছবি ধরা পড়ে আগরতলাতে। মুখ্যমন্ত্রী মানিক সাহা'কে দেখিয়ে হাতে হাত মেলান কংগ্রেস নেতা সুদীপ রাম বর্মন। আর এরপরেই এই ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক











Click it and Unblock the Notifications