শুখা বিহারে বিষমদ কাণ্ডে মৃত ৭, অসুস্থ ১৫ জন, তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ
শুখা বিহারে আবারও বিষমদ কাণ্ড। শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাত জনের এবং অসুস্থ হয়ে পড়েছে ১৫ জন, এদের মধ্যে কারোর কারোর দৃষ্টিশক্তি চলে গিয়েছে। বিহারের সরণ জেলায় ঘটনাটি ঘটেছে ৷

সরণের জেলা শাসক রাজেশ মীনা জানিয়েছেন যে মেকার পুলিশ থানার অন্তর্গত গ্রামগুলিতে এই ঘটনা ঘটার রিপোর্ট পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্রামবাসীরা বিষমদ খেয়েছিল। পাঁচজন এই ঘটনায় মারা গিয়েছে, যার মধ্যে পাটনা মেডিক্যাল কলেজে দু'জনের মৃত্যু হয়। এরা গুরুতর অসুস্থ হওয়ার পর বৃহস্পতিবারই তাদের পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান জেলা শাসক।
জেলা শাসক আরও জানান যে ১০ জনের বেশি মানুষের দৃষ্টিশক্তি চলে গিয়েছে। সরণের এসপি সন্তোষ কুমার এ প্রসঙ্গে বলেন, 'সন্দেহভাজন পাচারকারীদের ধরতে আমরা মেকার, মারহাউরা এবং ভেলদি থানা এলাকায় অভিযান চালাচ্ছি। অপারেশন শেষ হওয়ার পর আমরা বলতে পারব ক'জনকে গ্রেফতার করেছি।' স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নাগ পঞ্চমীর উৎসবে গাঁজার মতো নেশাজাতীয় দ্রব্য সেবন করা একটি প্রথা ছিল, যা এই সপ্তাহের শুরুতে হয়। তবে কেউ কেউ বেশি মাত্রায় মদ খেয়ে ফেলে। প্রসঙ্গত, গত বছর নভেম্বর থেকে বিহারে বিষমদ কাণ্ডের জেরে ৫০-এর বেশিজন মারা গিয়েছে।
এ বছরের জানিয়ারিতে সরণে বিষমদ খেয়ে ৫ জনের মৃত্যু হয়। গত মাসে বিহারের রাজধানীতে বিষমদ খেয়ে ২ জন মারা যায়। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে বিহার জুড়ে মদ বেচা-কেনা নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এমনকী গত বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের কাছে মুখ্যমন্ত্রী একটি নির্বাচনী প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকই ওই রাজ্যে বেআইনি চোলাই ব্যবসার রমরমা বেড়েছে। গত ছয়-সাত বছরে বিহারে কয়েক হাজার মানুষ বিষমদের শিকার হয়েছেন বলে অভিযোগ।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications