India-Bangladesh: মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে না জানিয়েই বাংলাদেশে গেছে আলু! পিছনে কে? ফাঁস করলেন মন্ত্রীই
India-Bangladesh: মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে না জানিয়েই বাংলাদেশে যাচ্ছে আলু! আর তা পাঠাচ্ছে দিল্লির মোদী সরকার। বিধানসভায় সম্প্রতি এমনটাই জানিয়েছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তাঁর কথায় কেন্দ্রীয় সরকার মালদহ, হিলি, চ্যাংড়াবান্দা সীমান্ত দিয়ে আলু বাংলাদেশে পাঠাচ্ছে। যদিও এই বিষয়ে পাল্টা কোনও মন্তব্য পাওয়া যায়নি।
তবে ভারত তথা বাংলা থেকে বাংলাদেশে বিপুল আলু রফতানি হয়ে থাকে। যদিও বর্তমানে আলু রফতানি বন্ধ আছে বলেই খবর। এই বিষয়ে কথা বলতে গিয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে না জানিয়েই আলু পাঠাচ্ছে বাংলাদেশে (India-Bangladesh) ।

আর তা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পাঠানো হয়েছে বলেও এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে (India-Bangladesh)। বাংলা ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মন্ত্রী জানিয়েছেন, বাংলায় পর্যাপ্ত আলু মজুত আছে। আর তা ৬ লক্ষ ২ হাজার মেট্রিক টন বলে জানানো হয়েছে।
মন্ত্রীর কথায় বাড়তি লাভ ঘরে তুলতেই দেশের অন্য রাজ্যে কিংবা বিদেশে আলু রফতানি করা হচ্ছে। আলু নিয়ে বাংলার মানুষের চিন্তার কিছু নেই বলেও বিধানসভায় মন্ত্রী উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে। গত কয়েকদিন আগেও আলু রফতানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আগে বাংলার মানুষ আলু পাবে, পরে অন্য কেউ।
বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতন পর মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে আশা করেছিল। কিন্তু তা হয়নি! আলু-পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত সমস্ত জিনিসের দাম হু হু করে বেড়ে গিয়েছে। বাংলাদেশের টাকায় এক কেজি আলু প্রায় ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় মুদ্রায় যার দাম মাত্র ৭১ টাকায়। যদিও আরও একতি আলু বিক্রি হচ্ছে। সেটার দাম তুলনামূলক কিছুটা কম হলেও কেনা দায় বলছেন ক্রেতারা।
অন্যান্য যেমন পেঁয়াজ থেকে শুরু করে প্রত্যেকদিনের শাক-সবজির দামের গ্রাম ক্রমশ উপরের দিকে উঠছে। আর তা কিনতেই একেবারে হিমশিম অবস্থা। আর এই অবস্থার জন্যে অনেকেই বর্তমান ইউনুস সরকারকেই দায়ী করছে। বাংলাদেশের বহু মানুষ কটাক্ষ করে বলছেন, ছাত্র দিয়ে গিয়ে আর দেশ চলে। এর থেকে হাসিনা সরকারের আমল ভালো ছিল বলছেন ক্রেতারা (India-Bangladesh)। এই অবস্থায় ফের কবে ভারত থেকে আলু ফের রফতানি হয় সেদিকেও নজর ওপার বাংলার।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন











Click it and Unblock the Notifications