ক্ষমতাই এসেই নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে জোর, করোনাকালে একাধিক জনদরদী প্রকল্পের ঘোষণা স্ট্যালিনের
ক্ষমতাই এসেই নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে জোর, করোনাকালে একাধিক জনদরদী প্রকল্পের ঘোষণা স্ট্যালিনের
ক্ষমতায় এসেই দরাজ হস্তে একাধিক বড়সড় ঘোষণা করতে দেখা গেল তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলেই। এদিকে ১০ বছর পর তামিলনাড়ুতে ক্ষমতায় ফিরেছে ডিএমকে। দলের সুপ্রিমো এম করুণানিধির প্রয়াণের পর এবারের নির্বাচন একার কাঁধে জিতিয়েছেন তাঁর ছেলে এম কে স্ট্যালিন। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বাসে ভাসছে ডিএমকে শিবির।

নির্বাচনী প্রতিশ্রুতি রাখতেই মনোনিবেশ ডিএমকে-র
এদিকে নির্বাচন পূর্ববর্তী ভোটের প্রচারে ডিএমের প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল, কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষকে আর্থিক সহযোগিতা। এবার শপথ গ্রহণের পরেই একাধিক ঘোষণা ডিএমকে প্রধান বুঝিয়ে দিলেন সে কথা ভোলেনি তিনি। স্ট্যালিন দাবি করেছিলেন তারা তামিলনাড়ুতে ক্ষমতায় এলে কোভিড পরিস্থিতিতে দুর্দশায় পড়া 'রাইস কার্ড'ধারী প্রত্যেকের জন্য ৪,০০০ টাকা করে বরাদ্দ করবে।

বড়সড় কোভিড সহায়তার প্রতিশ্রুতি
শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই স্ট্যালিন ওই আর্থিক সহযোগিতার প্রথম কিস্তি বাবদ ২,০০০ টাকার আর্থিক সহযোগিতার প্রস্তাবে অনুমোদন দেন। আগামী ৩ জুন প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির জন্মদিনে ওই টাকা যোগ্য প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, এই প্রস্তাবে সই করার ফলে রাজ্যের ২.০৭ কোটি কার্ডধারী পরিবারের জন্য ৪.১৫৩.৩৯ কোটি টাকা খরচ করতে চলেছে সরকার।

আর কোন কোন জনদরদী প্রকল্পের সূচনা করলেন স্ট্যালিন ?
অন্যদিকে কোভিড সহায়তা ছাড়াও মহিলাদের নিখরচায় যাতায়াতের সুবিধাও চালু হয়ে যাচ্ছে তামিলনাড়ুতে। এর জন্য ১,২০০ কোটি টাকা ব্যয় করা হবে সরকারি কোষাগার থেকে। অন্যদিকে কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবায় বাড়তি গুরুত্ব দিচ্ছে স্ট্যালিন সরকার। রাজ্যের নিজস্ব স্বাস্থ্য বিমাও চালু হচ্ছে। এই প্রকল্পের আওতাতেই সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও করোনা রোগীরা চিকিৎসা পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা
অন্যদিকে ১৯৬৭ সালের পর থেকে এই নিয়ে ষষ্ঠবার ডিএমকে-র কেউ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসল। প্রথম বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন দলের প্রতিষ্ঠাতা সি এন আন্নাদুরাই। এদিকে শুক্রবার স্ট্যালিনের সঙ্গে শপথ নেন আরও ৩০ জন মন্ত্রী। কোভিডি বিধি মেনে এদিনের অনুষ্ঠানে ৩০০ জনেরও কম অতিথি উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই টুইট বার্তায় স্ট্যালিনকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications