রাজস্থান, মধ্যপ্রদেশে পর এবার উপদ্রব করতে ঝাঁসি, আগ্রাতে পৌঁছালো পঙ্গপালের দল
রাজস্থান, মধ্যপ্রদেশে পর এবার উপদ্রব করতে ঝাঁসি, আগ্রাতে পৌঁছালো পঙ্গপালের দল
রাজস্থান ও মধ্যপ্রদেশে হামলার পর এবার পঙ্গপালের সেনা এবার পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, আগ্রা ও ঝাঁসিতেই এই পঙ্গপালের উপদ্রব হতে পারে। তার জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে এই দুই জায়গাতেই।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পঙ্গপাল ভারতে ঢোকে
ভারতে প্রথম পঙ্গপালের দল আক্রমণ করে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। পাকিস্তান থেকে এই পতঙ্গ উড়ে আসে রাজস্থানে। আশঙ্কা করা হচ্ছে এই পঙ্গপালের দল আগ্রা, আলিগড়, মথুরা, বুলন্দশহর, হাথরাস, এটা, ফিরোজাবাদ, মইনপুরি, এটাওয়া, ফারুক্কাবাদ, অউরিয়া, জালাউন, কানপুর, ঝাঁসি, মাহোবা, হামিরপুর ও ললিতপুর এই ১৭টি জেলায় দৌরাত্ম্য চালাবে।

কৃষকদের প্রশিক্ষণ
উত্তরপ্রদেশের কৃষি বিভাগের মতে, পঙ্গপালের এই বড় দল একঘণ্টার মধ্যে এক একর ফসল খেয়ে নিতে পারে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উত্তরপ্রদেশের কৃষি বিভাগ এই পঙ্গপালের সঙ্গে মোকাবিলা করার জন্য কৃষকদের আলাদা করে প্রশিক্ষণ দেবে। আগ্রায় এই পঙ্গপাল মোকাবিলার জন্য রাসায়নিক স্প্রে সহ ২০৪টি ট্রাক্টর প্রস্তুত করে রাখা হয়েছে।

রাজস্থান, মধ্যপ্রদেশ হয়ে ঝাঁসিতে আসে পঙ্গপাল
প্রসঙ্গত, ২০ মে একপাল পঙ্গপাল দেখা যায় রাজস্থানের দৌসা জেলায়। পাঁচ দিনের মধ্যে, তারা আজমির থেকে দৌসা পৌঁছানোর জন্য প্রায় ২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। এখন এই পতঙ্গের দল উত্তরপ্রদেশে এসে পৌঁছেছে। মধ্যপ্রদেশে পঙ্গপালের দল ১২টি জেলায় সর্বনাশ করেছে, এত ফসল ধ্বংস করার ঘটনা এক দশকে হয়নি বলে জানিয়েছেন রাজ্যের কৃষকরা। এই পঙ্গপাল প্রথমে ১৭ মে মান্দাসোর ও নিমুচে প্রবেশ করে এবং এরপর আরও ১০ জেলায় ধ্বংসলীলা চালায়। মান্দাসোর, নিমুচ, রত্লাম, উজ্জ্বয়িনি, দেওয়াস, শাহজাপুর, ইন্দোর, খারগাঁও, মোরেনা ও শেওপুরে সবচেয়ে বেশি প্রভাব পড়ে।

ঝাঁসিতে আগাম সতর্কতা জারি
পঙ্গপালের দল এখন ঝাঁসি পৌঁছেছে। যদিও এর আগেই তাদের আসার খবর প্রশাসনের কাছে পৌঁছে গিয়েছিল। শনিবার সন্ধ্যায় ঝাঁসির বাইরে কিছু পঙ্গপাল দেখার পরই প্রশাসন সতর্ক করে দেয় সবাইকে। ঝাঁসির জেলা প্রশাসন কীটনাশক নিয়ে দমকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। কারণ যে কোনও সময় পঙ্গপাল হানা দিতে পারে। এই পোকা শস্য ও সবজি ধ্বংস করে দিতে পারে দ্রুত। তাই নির্দেশ দেওয়া হয়েছে, রাসায়নিক স্প্রে করে পঙ্গপাল নিধনের জন্য প্রস্তুত থাকতে। জেলাশাসক অন্দ্র ভামসি সম্প্রতি এই নিয়ে একটি বৈঠকও করেছেন। তিনি বলেন, ‘গ্রামের সাধারণ মানুষকে বলা হয়েছে পঙ্গপালের গতিবিধি সম্পর্কে কন্ট্রোল রুমে খবর দিতে। যেখানে সবুজ ঘাস ও সবুজ ফসলের আধিক্য, পঙ্গপাল সেখানেই যায়। তাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত জানলেই তা জানিয়ে দেওয়া হবে।'

আকারে ছোট পঙ্গপাল
কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর কমল কাটিয়ার জানিয়েছেন, এগিয়ে আসছে পঙ্গপালের ঝাঁক। তবে এগুলি আকারে ছোট। তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, দেশে ঢুকে পড়েছে ২.৫ থেকে ৩ কিমি দীর্ঘ পঙ্গপালের ঝাঁক। রাজস্থানের কোটা থেকে একটি দল আসছে পঙ্গপাল মোকাবিলায় সহায়তা করতে।' এই মুহূর্তে পঙ্গপালের ঝাঁক অবস্থান করছে ঝাঁসির বাঙ্গরা মগরপুরে। কমল কাটিয়ার জানিয়েছেন, রাতে পঙ্গপালগুলির উপরে কীটনাশক স্প্রে করা হবে।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক












Click it and Unblock the Notifications