Pahalgam Attack: আরও দুই লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে বদলা সেনার, সীমান্তে পাকিস্তানকে দেওয়া হল যোগ্য জবাবও
Pahalgam Attack: পহেলগাঁও'য়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে উপত্যকায় অ্যাকশন মোডে ভারতীয় সেনা। একদিকে ঘটনায় জড়িত জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে, অন্যদিকে একের পর এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনা। আর এই সূত্র ধরে আরও দুই জঙ্গি বাড়ি ধ্বংস করে দেওয়া হল। 'মোস্ট ওয়াটেন্ড' লস্কর জঙ্গি এহসান শেখ (Ehsan Sheikh) এবং হারিস (Haris) বলে আরও এক জঙ্গির মধ্যরাতে তল্লাশি চালানোর পর বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।
এই দুই জঙ্গির পুলওয়ামা সহ একাধিক এলাকায় তিনটি বাড়ি ছিল। একটায় আস্ত রাখা হয়নি বলে জানা যাচ্ছে। শুক্রবার সকালেই আসিফ শেখ এবং অনন্তনাগের আদিল গুরে নামে আরও এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। জানা যাচ্ছে, এহসান শেখ এবং হারিস দুজনেই পহেলগাঁও ঘটনার (Pahalgam Attack) সঙ্গে যুক্ত ছিল। সেই সূত্র ধরেই দুজনের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী।

জানা যাচ্ছে, তল্লাশিতে বেশ কিছু সূত্র পান সেনা জওয়ানরা। যদিও কি পাওয়া গিয়েছে তা স্পষ্ট নয়। তবে তল্লাশি শেষে একের পর এক বাড়ি বোমা মেরে গুড়িয়ে দেয় সেনাবাহিনী। যদিও লস্করের এই দুই জঙ্গির খোঁজ নেই। যদিও পহেলগাঁও'য়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই কার্যত 'আকাশ-পাতাল' ভেদ করে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। অন্যদিকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
#WATCH | Shopian, J&K: Visuals of a destroyed house in Chotipora, allegedly linked to a terrorist pic.twitter.com/8zJVny1YtS
— ANI (@ANI) April 26, 2025
কুলগাম জেলায় সেনাবাহিনীর বিশেষ অপারেশন চলাকালীন ওই দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ধৃত দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বিপুল এই অস্ত্র নিয়ে কেন কাশ্মীরে তা জানার চেষ্টা করা হচ্ছে।
তবে বড়সড় নাশকতা চালাতেই ওই দুই জঙ্গি জড়ো হয়েছিল বলে অনুমান তদন্তকারী সংস্থার। একই সঙ্গে পহেলগাঁও'য়ে ভয়াবহ জঙ্গি হামলার সঙ্গে কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে দুই জঙ্গিকে হাতেনাতে গ্রেফতার বাহিনীর বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।
Pahalgam Attack: লাগাতার ভারতীয় সেনা ঘাঁটিকে টার্গেট করছে পাকিস্তান
সময় যত গড়াচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে বাড়ছে উত্তেজনা। এর মধ্যেই ফের একবার সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙল পাকিস্তান। শুক্রবার গোটা রাত ভারতীয় সেনা ঘাঁটিকে টার্গেট করে গুলি চালালো পাকিস্তান। কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
On the night of the 25th-26th of April 2025, unprovoked small firing was carried out by various Pakistan Army posts all across the Line of Control in Kashmir. Indian troops responded appropriately with small arms. No casualties reported: Indian Army pic.twitter.com/B6lO5oldJ2
— ANI (@ANI) April 26, 2025
একবার্তায় সেনাবাহিনী জানিয়েছে, ছোট অস্ত্রের সাহায্যে পাকিস্তানকে যোগ্য জবাব ভারতীয় সেনা দিয়েছে। এতে হতাহতের কোনও খবর নেই।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications