'ম্যাগি' বিতর্কের মাঝেই সন্তর্পণে বাজার থেকে উধাও আর একটি 'ইন্সট্যান্ট নুডলস'
নয়াদিল্লি, ১১ জুন : ম্যাগি ঘিরে বিতর্কের মাঝেই আর একটি প্যাকেটজাত পণ্য উধাও হয়ে গেল বাজার থেকে।
ম্যাগি বিতর্কের পর কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই কোমর বেঁধে নেমেছে। প্যাকেটজাত খাদ্যের গুণগত মান যাতে ঠিক থাকে তা দেখাই তাঁদের কাজ। এই নিয়ে নেসলে সহ মোট সাতটি সংস্থার প্যাকেটজাত পণ্যই এখন কেন্দ্রের নজরে রয়েছে।

এই বিতর্কের মাঝেই দেশের অন্যতম বড় এফএমসিজি সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড তাদের একটি পণ্য বাজার থেকে তুলে নিল।
জানা গিয়েছে, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের 'নর' ইন্সট্যান্ট নুডলস এখনও এফএসএসএআই-এর ছাড়পত্র না পাওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। কোম্পানি সূত্রে জানা গিয়েছে, 'নর' ইন্সট্যান্ট নুডলস তৈরি ও বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।
গত সোমবার এফএসএসএআই বাজারের আরও নানা কোম্পানির ন্যুডলস, পাস্তা, ম্যাকরনি পরীক্ষার নির্দেশ দেয়। সেখানে সাতটি কোম্পানির ৩৩ টি ব্র্যান্ড ছিল। সেখানে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের পণ্য না থাকলেও ঝুঁকি না নিয়ে বাজার থেকে ন্যুডলস পণ্যটি তুলে নেওয়া হয়েছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications