ABP CVoter Survey: বিজেপি মধ্যপ্রদেশে জিতলে শিবরাজ সিংই কি মুখ্যমন্ত্রী? সমীক্ষায় অবাক করা ফল
ABP CVoter Survey: মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর জন্য বিজেপি কারও নাম ঘোষণা করেনি। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রচারে ব্যস্ত। নির্বাচন একেবারে সামনে হলেও বিজেপি এখনও তাঁর নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি। তাহলে বিজেপি জিতলে কি আর মুখ্যমন্ত্রী হতে পারছেন না শিবরাজ, জল্পনা তীব্র হয়ে উঠেছে।
অন্যদিকে এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষায় জনসাধারণের মত জানার চেষ্টা করা হয়েছিল। সেখানকার ফলাফল যথেষ্টই অবাক করা। সমীক্ষায় অংশ নেওয়া ৫০ শতাংশ মানুষ বলছেন, বিজেপি শিবরাজ সিংকে মুখ্যমন্ত্রী করবে না। অর্থাৎ বিজেপির জয়ের পরে নতুন কেউ মুখ্যমন্ত্রী হবেন। অন্যদিকে ৩৫ শতাংশ মানুষ মনে করেন বিজেপি শিবরাজ সিংকেই ফের মুখ্যমন্ত্রী কবে। ১৬ শতাংশ মানুষ উত্তরে বলেছএন, বলতে পারছি না।

মধ্যপ্রদেশ বিধানসভার আসন সংখ্যা ২৩০। বিজেপি ও কংগ্রেস পর্যায়ক্রমে সেখানে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেখানে ভোট নেওয়া হবে ১৭ নভেম্বর আর ভোট গণনা করা হবে ৩ ডিসেম্বর।
এবিপি সি ভোটার রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিভিন্ন বিষয় নিয়ে সমীক্ষা চালিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের সমীক্ষায় অংশ নিয়েছেন ১৮১২ জন। শনিবার থেকে রবিবার বিকেল পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়েছে মধ্য প্রদেশের বিভিন্ন জায়গায়। সমীক্ষায় ত্রুটির মার্জিন প্লাস-মাইনাস ৩ থেকে ৫ শতাংশের মতো।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications