উপত্যকায় শ্যুট আউটে আহত জঙ্গিকে বাঁচিয়ে নজির গড়ল সেনা
প্রায় প্রতিদিনই সেনা–জঙ্গি সংঘর্ষ চলছে কাশ্মীরে। কখনও সেনার গুলিতে জঙ্গি নিকেশ হচ্ছে। তো কখনও জঙ্গিদের গুলিতে শহিদল হচ্ছেন জওয়ানরা। এই রোজনামচার মাঝেই ব্যতিক্রমী ছবি ধরা পড়ল উপত্যকায়।
প্রায় প্রতিদিনই সেনা-জঙ্গি সংঘর্ষ চলছে কাশ্মীরে। কখনও সেনার গুলিতে জঙ্গি নিকেশ হচ্ছে। তো কখনও জঙ্গিদের গুলিতে শহিদল হচ্ছেন জওয়ানরা। এই রোজনামচার মাঝেই ব্যতিক্রমী ছবি ধরা পড়ল উপত্যকায়। সংঘর্ষে জখম জঙ্গিকে বাঁচিয়ে নজির গড়ল সেনা। গুলি-গোলার বাইরেও যে সেনাবাহিনীর একটা মানবিক দিক আছে সেটা প্রকাশ পেল এই ঘটনায়। উপত্যকার মানুষের কাছে সেনাবাহিনীর এই মানবিক রূপের ছবি ধরা পড়া এখন ভীষণ জরুরি।

কাশ্মীরের বীজবেহরা এলাকায় দুই জঙ্গি দলের মধ্যে চলছিল সংঘর্ষ। লস্কর ছেড়ে আইএস জঙ্গি সংগঠনে যোগ দেওয়ায় এক জঙ্গিকে গুলি করে হত্যা করে অপর গোষ্ঠির জঙ্গিরা। এই শ্যুটআইটের মাঝেই গুলিবিদ্ধ এক জঙ্গিকে উদ্ধার করে সেনা।
জম্মু-কাশ্মীর পুলিস জানিয়েছে, শ্যুট আউটের খবর পেয়ে সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিস। তখনই ওই জঙ্গিকে আহত অবস্থায় উদ্ধার করে তারা। আরিফ হুসেন ভাট নামে ওই যুবক ফতেপোরার বাসিন্দা।
তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিস। অস্ত্রবণ্টন নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ চলছিল। গুলিবিদ্ধ জঙ্গিকে স্ট্রেচারে করে জঙ্গল থেকে বের করে আনেন জওয়ানরা। তারপর তাঁকে হাসপালে নিয়ে যাওয়া হয়।
সেনাবাহিনীর উপর একটি প্রচ্ছন্ন রাগ ভেসে বেড়ায় উপত্যকায়। যার জন্য কোনও অভিযান হলেই রুখে দাঁড়ায় সেখানকারল যুবরা। সেনাকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাথর ছোড়া হয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জঙ্গিকে বাঁচিয়ে নিজেদের একটা অন্য ভাবমূর্তি প্রকাশ্যে আনল সেনা।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications