Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়িতে একা থাকার সুযোগ, ছাত্রীকে ধর্ষণ করে খুন

১৯ বছরের এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল। জানা গিয়েছে যে ওই ছাত্রী বিজ্ঞানের ছাত্রী। তাঁর বাড়িতেই তাঁকে খুন করে ধর্ষণ করা হয়। জানা গিয়েছে যে ওই তরুণী ভোগাওন থানার বাসিন্দা ছিল।

বাড়িতে একা থাকার সুযোগ

বাড়িতে একা থাকার সুযোগ

জানা গিয়েছে যে ওই ছাত্রী নিজের বাড়িতে একাই ছিল। সেই সুযোগ বাড়িতে ঢুকে তাকে খুন করে ধর্ষণ করা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনাটি সামনে আসে তখন যখন ওই নির্যাতিতার বোন বাড়িতে আসে স্কুল থেকে।

ভয়ঙ্কর দৃশ্য

ভয়ঙ্কর দৃশ্য

যখন সে দরজা খোলে তখন সে ভয়ঙ্কর ওই দৃশ্য দেখে। সে ওই দৃশ্য দেখেই দৌড়ে পালিয়ে যায়। পরে তাঁদের বাবা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ সুপারিটেনডেন্ট কমলেশ দিক্ষিত জানিয়েছেন যে মেয়ের বাবা থানায় এসে খুন ও ধর্ষণের অভিযোগ জানিয়ে যায়।

দেহ মর্গে পাঠানো হয়েছে

দেহ মর্গে পাঠানো হয়েছে

মৃতার দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ওই বাড়িতে গিয়েছে এবং পুরো জায়গা দেখে এসেছে। পুলিশ জানিয়েছে যে সমস্ত স্থান খুব ভালো করে দেখা হয়েছে, কিছু বাদ যাচ্ছে কি না তাও দেখা হয়েছে। তাঁরা আশ্বাস দিয়েছেন যে দোষী খুব শীঘ্রই ধরা পড়বে।

মর্মান্তিক ভিডিও

মর্মান্তিক ভিডিও

সম্প্রতি আর একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। মোরাদাবাদে এক ১৫ বছর বয়সী কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ করার প্রায় ১৫ দিন পরে, একটি মর্মান্তিক ভিডিও অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে নাবালিকা তার বাড়িতে পৌঁছানোর জন্য মোরাদাবাদ থেকে ঠাকুরদ্বারা , প্রায় ২ কিলোমিটার নগ্ন হয়ে হেঁটে পৌঁছায়৷এমন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে পরিবর্তে, কিছু পথচারী নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল, অন্যরা তার এই অবস্থা মোবাইল ক্যামেরায় বন্দি করেছল এবং এই ভয়ংকর ছবিগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে।

মেয়েটির কাকা বলেছিল, "ও যখন বাড়ি ফেরে আমাদের কাছে ওই ঘটনার কথা জানায় তখন ওর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।" তারপরে তিনি একটি অভিযোগ দায়ের করার জন্য পুলিশের কাছে যান কিন্তু জেলা পুলিশ প্রধান এসএসপি হেমন্ত কুটিয়ালের কাছে বিষয়টি জানানোর পরেও আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনার অনেক পরে পুলিশ পদক্ষেপ নেয় এবং ৭ সেপ্টেম্বর একটি এফআইআর দায়ের করার পর একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযোগকারী এফআইআর-এ আরও বলেছেন যে অভিযুক্তের পরিবারের সদস্যরা তাকে হত্যার হুমকি দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+