গুজরাট ভোটের আর হাতে গোনা কয়েকদিন বাকি, ৯৯৯ টি মনোনয়ন বৈধ বলল কমিশন
৮৯ টি আসনের জন্য মোট ১৩৬২ টি ফর্ম জমা পড়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, এর মধ্যে ৯৯৯ টি ফর্ম বৈধ।
ভোট প্রক্রিয়ার দিকে ক্রমশ এগোচ্ছে গুজরাট। প্রথম দফা ভোটের আর বেশিট দিন বাকি নেই। ১ ডিসেম্বর সেই ভোটের আগে জমা পড়ল মনোনয়নের ফর্ম। ৮৯ টি আসনের জন্য মোট ১৩৬২ টি ফর্ম জমা পড়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, এর মধ্যে ৯৯৯ টি ফর্ম বৈধ। সোমবার ছিল সেই ফর্ম জমা দেওয়ার শেষ দিন। বুধবার এই বৈধ ফর্মের সংখ্যা জানানো হল কমিশনের তরফে।

প্রথম দফার ভোটের জন্য ফর্ম নেওয়ার কাজ শুরু হয় গত ৫ নভেম্বর। শেষ তারিখ ছিল ১৪ নভেম্বর। এছাড়া দ্বিতীয় দফা ভোটের জন্য মনোনয়ন জমা নেওয়ার কাজও চলছে। গত ১০ নভেম্বর থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর হবে ভোট গ্রহণ। এখনও পর্যন্ত ৯৩ টি আসনের জন্য ৩৪১ টি মনোনয়ন জমা পড়েছে কমিশনে।
গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল ঘাটলোডিয়া আসন থেকে লড়াই করছেন। সেখানে ভোট গ্রহণ হবে দ্বিতীয় দফায়। মনোনয়ন দিয়েছেন তিনিও। এছাড়াও দ্বিতীয় দফায় ভোট হবে বনস্কন্ঠ, পাতান, মেহসনা, সবরকন্ঠ, আরাবল্লী, গান্ধীনগর, আমেদাবাদ, আনন্দ, খেদা, পঞ্চমহল, দাহোদ ও ভদোদরা আসনে ভোট গ্রহণ হবে। ওই দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হল ১৭ নভেম্বর, স্ক্রুটিনি হবে ১৮ নভেম্বর।
গুজরাটের বিধানসভায় মোট আসন সংখ্যা ১৮২। এর মধ্যে প্রথম দফায় ভোট হবে ৮৯ টি আসনে, দ্বিতীয় দফায় ভোট হবে ৯৩ টি আসনে। ৮ ডিসেম্বর হবে ভোট গনণা।
এরই মধ্যে এক আপ প্রার্থীকে নিয়ে তৈরি হয় বিড়ম্বনা। আপের তরফে বুধবার একটি টুইট করে দাবি করা হয়, সুরাট (পূর্ব) আসনে তাদের দলের প্রার্থী কাঞ্চন জারিওয়ালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ। মণীশ সিসোদিয়া দাবি করেন, আপ প্রার্থী কাঞ্চন জারিওয়ালাকে অপহরণ করেছে বিজেপি। পরে অবশ্য তাঁকে খুঁজে পাওয়া যায়। কিছুক্ষণ পরেই সিসোাদিয়া নিজেই জানিয়েছেন সেকথা। গুজরাট জুড়ে যে ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে, তা স্পষ্ট।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications