হায়দ্রাবাদের সরকারি হাসপাতালে ২১ রোগীর মৃত্যু, কর্মীরা দায় চাপাচ্ছে লোডশেডিংয়ের উপর
হায়দ্রাবাদ, ২৪ জুলাই : হায়দ্রাবাদের ১২০০ শয্যার সরকারি হাসপাতালে শুক্রবার একসঙ্গে ২১ রোগীর মৃত্যু হল। তবে এই মৃত্যুর দায় হাসপাতাল চাপাচ্ছে লোডশেডিং-এর উপর।
ডাক্তারদের একাংশের কথায়, এদিন বিকেল ৩ টে নাগাদ প্রথম বিদ্যুতের সমস্যা হয়। বিদ্যুত ট্রিপ করতে শুরু করে। এর পর ক্রমাগত খানিকক্ষণ বাদে বাদেই লোডশেডিং হচ্ছিল। হাসপাতালে ৪টি জেনারেটর থাকলে হাসপাতাল কর্মীদের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে জেনারেটর চালানো সম্ভব হচ্ছিল না। [১০৪ বছর বয়সী বৃদ্ধার নিতম্ভে অস্ত্রোপচার করে রেকর্ড গড়লেন চিকিৎসকেরা ]

রোগীমৃত্যুর অধিকাংশই হয়েছে স্পেশ্যালিটি ওয়ার্ডে। এর মধ্যে যেমন রয়েছে সার্জিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট, রেসপেটারি ইনটেনসিভ কেয়ার ইউনিট, অ্যাকিউট মেডিক্যাল কেয়ার ইউনিট এবং এমার্জেন্সি ওয়ার্ড। [হাসপাতালে ধর্ষিতা দিদিকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার এক কিশোরী]
তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সি লক্ষ্মা রেড্ডি জানিয়েছেন, রাজ্যের সেরা সরকারি হাসপাতালে এতগুলি রোগীর মৃত্যুর দায় সরাসরি লোডশেডিংকে দেওয়া ঠিক হবে না, আসলে এই ওয়ার্ডগুলিতে অধিকাংশ রোগীকেই প্রায় শেষ অবস্থায় নিয়ে আসা হয়।
গান্ধী হাসপাতালের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তদন্ত করা হবে, কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। [ইউএসজিতে গর্ভে দুটি শিশু দেখা গেলেও ডেলিভারিতে বেরল একটিই]
সাউদার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফে জানানো হয়েছে শুক্রবার বিদ্যুতের সমস্যা ছিল। রাত ৯ টা থেকে ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত লোডশেডিং ছিল। হাসপাতালের জেনারেটরের যান্ত্রিক ত্রুটির কারণে যে হাসপাতালে সমস্যা তৈরি হয়েছিল সে বিষয়েও তারা অবগত ছিল বলেও জানিয়েছে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications