Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১১০ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর উদ্ধার ২ বছরের শিশুর দেহ!সন্তানহারা মায়ের কান্নায় শোকস্তব্ধ পঞ্জাব

অনেক আশা ছিল মায়ের , ফের একবার প্রিন্সের মতো অভূতপূর্বভাবে ১৫০ ফুট গভীর কুয়োর খাদ থেকে উঠে আসবে তাঁর ২ বছরের সন্তান। ১১০ ঘণ্টার নিরলস চেষ্টা তাকে তুলে আনা গেলেও, ছেলের শরীরে আর প্রাণ নেই। চঞ্চল সেই ছোট্ট ছেলের দেহ এখন নিথর, স্তব্ধ। পঞ্জাবের সানগ্রুর ঘটনায় হতবাক গোটা দেশ।

 ফতেহবীর সিংয়ের উদ্ধারের কাহিনি

ফতেহবীর সিংয়ের উদ্ধারের কাহিনি

ভোর তখন ৫.১২ মিনিট। সেই সময়ে খবর আসে পঞ্জাবের ২ বছরের ছোট্ট শিশু ফতেহবীর সিংকে তুলে আনা হয়েছে ১৫০ ফুট গভীর কুয়ো থেকে। মায়ের মন তখন ছেলেকে দেখবার তাড়নায় অস্থির। আর তখনই তিনি জানতে পারেন, ছেলে আর নেই। মারা গিয়েছে ফতেবীর।

শুরুর ঘটনা

শুরুর ঘটনা

এই ঘটনার শুরু ৬ জুন। যেদিন বিকেল ৪ টে নাগাদ খেলার সময় হঠাৎই কুয়োর মধ্যে পড়ে যায় ফতেহবীর। পঞ্জাবের সাঙ্গরুরের ভগবানপুরা গ্রামে তখন চরম চাঞ্চল্য। উদ্ধারে চলে আসে ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স টিম। শুরু হয় উদ্ধার কাজ।

৬ থেকে ১১ জুনের কাহিনি

৬ জুন থেকে ১১ জুন পর্যন্ত ১১০ ঘণ্টা ধরে চালানো হয়েছে ফতেহবীর সিংয়ের উদ্ধার কাজ। এই উদ্ধারের কাজের জন্য ৩৬ ইঞ্চি ব্যাসের একটি সমান্তরাল কুয়ো খনন করা হয়। আর তার রাস্তা ধরেই শুরু হয় উদ্ধার কাজ। তবে ৫ দিনের চেষ্টাতেও ছোট্ট ফতেহবীরের প্রাণ রক্ষা করা যায়নি।

অমরিন্দরের শোকবার্তা

ফতেহবীরের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এক টুইট বার্তায় তিনি এই শোকজ্ঞাপন করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+