Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'দিদি নম্বর ওয়ান' অনুষ্ঠান কি করবেন? কী বললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়?

তিনি হলেন টলিউডের 'দিদি নম্বর ওয়ান'। বাংলার মা বোনেরা দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠান দেখে আসছেন। বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের অন্যতম মুখ্য আকর্ষণ রচনা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন তিনি।

রচনা বন্দ্যোপাধ্যায় এখন সাংসদ। তাহলে কি 'দিদি নম্বর ওয়ান' অনুষ্ঠানের কী হবে? রচনা বন্দ্যোপাধ্যায় কি আর 'দিদি নম্বর ওয়ান' অনুষ্ঠান সঞ্চালনা করবেন না? তাঁকে কি আর টেলিভিশনের এই জনপ্রিয় অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে না? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

রচনা বন্দ্যোপাধ্যায় বুধবার হুগলিতে গিয়েছিলেন। স্থানীয় এক মন্দিরে তিনি যান। রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে অশৌচ চলছে। সেই কারণে মন্দিরের ভেতর ঢোকেননি। বাইরে দাঁড়িয়েই পুজো দিয়েছেন তিনি। 'দিদি নম্বর ওয়ান' অনুষ্ঠানে কি তিনি থাকবেন এরপর? সেই প্রশ্ন উঠেছিল। তার উত্তরে কী বললেন সদ্য নির্বাচিত হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ?

দিদি নাম্বার সঞ্চালনা করার জন্য মহিলাদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হুগলিতে তাকে দেখার জন্য কার্যত হামলে পড়েছিলেন গ্রামাঞ্চলের বিলাদা তাদের কাছে সিনেমা অভিনেত্রী টলিউড নায়িকা,রচনা বন্দ্যোপাধ্যায় নন। তিনি হলেন টেলিভিশনে সন্ধ্যেবেলার অনুষ্ঠানের জনপ্রিয় মুখ বাংলার মহিলাদের দিদি।

ভোটের রাজনীতিতে পোড়খাওয়া লকেট চট্টোপাধ্যায়কে হারাতেও এই ট্যাগ অত্যন্ত কাজে এসেছে। মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। সেই দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানটি তিনি এবার ছেড়ে দেবেন? কারণ, এরপর সাংসদ হিসেবে অনেক কাজ বাড়বে। বিভিন্ন জায়গায় যাওয়া থাকবে। এছাড়াও বছরের কিছু নির্দিষ্ট সময়ে দিল্লিতে থাকতে হবে রচনাকে।

তবে সকলকে আশ্বস্ত করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি 'দিদি নম্বর ওয়ান' অনুষ্ঠান করবেন। এদিন রচনা বললেন, " 'দিদি নম্বর ওয়ান' না করলে হুগলির মানুষ আমায় কেটে ছিঁড়ে রেখে দেবে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+