পার্টি অফিস পরির্দশনে দিলীপ, পাঁচলায় বাধা প্রিয়ঙ্কাকে! হাওড়ায় অশান্তি ঠেকাতে ১০ আইপিএসকে দায়িত্ব মমতার
হাওড়ার (Howrah) বিভিন্ন জায়গায় কার্ফু এবং ইন্টারনেটের ওপরে নিষেধাজ্ঞার পরেই এদিন সকালে পাঁচলায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এদিন উলুবেড়িয়ায় (uluberia) পুড়িয়ে দেওয়া বিজেপির (BJP)অফিস পরিদর্শন করেন দলে
হাওড়ার (Howrah) বিভিন্ন জায়গায় কার্ফু এবং ইন্টারনেটের ওপরে নিষেধাজ্ঞার পরেই এদিন সকালে পাঁচলায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এদিন উলুবেড়িয়ায় (uluberia) পুড়িয়ে দেওয়া বিজেপির (BJP)অফিস পরিদর্শন করেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে পাঁচলায় (Pachla) আটকে দেওয়া হয় বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে (Priyanka Tibrewal)। অন্যদিকে, হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ আইপিএস (IPS)-এর ওপরে দায়িত্ব দিয়েছে নবান্ন।

উলুবেড়িয়াক পার্টি অফিস পরিদর্শনে দিলীপ
এদিন বেলা ১১টায় দিলীপ ঘোষ উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির পার্টি অফিস পরিদর্শন করেন। শুক্রবার এই পার্টি অফিসে ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছিল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির আরও অভিযোগ শুধু হাওয়াতেই নয়, মালদহ-মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যে অশান্তি হচ্ছে, তা থামানোর চেষ্টা করছে না সরকার। রাজ্যের একটা বড় অংশের মানুষ অসুরক্ষিত বলেও দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায়
হিংসা ছড়ালেও, পুলিশ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

পাঁচলায় আটক বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা
এদিন পাঁচলা যাওয়ার পরে বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে একাধিকবার বাধার মুখে পড়তে হয়। প্রথমে দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজায় তাঁর গাড়ি আটকানো হলেও, তা ছেড়ে দেওয়া হয়। পরে পাঁচলায় ১৪৪ ধারা জারির কথা বলে পুলিশ তাঁর গাড়ি আটকায়। সেই সময় স্থানীয় এক ক্লাব ঘরে বসে প্রতিবাদ জানান প্রিয়ঙ্কা।

কেন্দ্রীয় বাহিনীর দাবি করে চিঠি
হাওড়ায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তিনি চিঠিতে বলেছেন, হাওড়ার একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ। রাজ্যের মানুষ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ বলেও মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ।

হাওড়ার দায়িত্ব ১০ আইপিএসকে
এদিকে হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১০ আইপিএসকে দায়িত্ব দিয়েছে নবান্ন। তাঁর মধ্যে দুজন এডিজি পদমর্যাদার আধিকারিকও রয়েছেন। ১০ জনকেই এলাকায় যেতে বলা হয়েছে। হাওড়ার পুরে পুলিশি ব্যবস্থার
দায়িত্ব দেওয়া হয়েছে এডিজি আইডি নীরজ সিংকে। তাঁকে সাহায্য করবেন এন পারভেজ। এছাড়াও তালিকায় যেসব আইপিএস রয়েছেন, তাঁরা হলেন, ডিআইডি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ, ডিআইজি (সীমান্ত)
আইবি সুমনডিৎ রায়, আইপিএস অঞ্জলি সিং, এসপি সিআইএফ হোসেন মেহেজি রহমান এবং আইপিএস অজিত যাদব।
হাওড়া গ্রামীন এলাকার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে এডিজি ইবি অজয় কুমারকে। তাঁকে সাহায্য করবেন ডিআইজি সিআইডি (স্পেশাল) কল্যাণ মুখোপাধ্যায়, ডিআইজি দুর্গাপুর ফারহাত আব্বাস, এবং চন্দ্রশেখ বর্ধন এবং অনামিত্র দাস।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications