Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেবকে 'ভাই' সম্বোধন, ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যই করবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

দিদি ভাইকে ফেরাতে পারে না। তাই ভাইয়ের কথা দিদি রাখবে। আরামবাগ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যই করবে। সোমবার এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

দেবকে নিয়ে তৃণমূল কংগ্রেসে জলখোলা চলছে। আগামী লোকসভা নির্বাচনে দেব কি লড়াই করবেন? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। এবার সাংসদ দেবকে রীতিমতো ভাই বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দেবের অনেক দিনের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই দাবি মুখ্যমন্ত্রী পূরণ করবেন।

Mamata Banerjee and dev

কেন্দ্রের কাছে আর অপেক্ষা করার দরকার নেই। রাজ্য নিজেই এই কাজ করবে। এমনই বার্তা দিয়েছেন তিনি। সোমবার আরামবাগে মুখ্যমন্ত্রীর জনসভা ছিল। সেখানে দেবও উপস্থিত ছিলেন। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি। এর ফলে ১৭ লক্ষ মানুষ উপকার পাবেন। এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারণ, দীর্ঘ কয়েক দশকের দাবি ঘাটাল মাস্টার প্ল্যানের। পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি আটকানোর জন্য এই ঘাটাল মাস্টার প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই কাজ হয়নি বলে অভিযোগ। সাংসদ হবার পরেও দেব এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন। রাজ্য ও কেন্দ্রের মধ্যে এই বিষয়ে একাধিকবার চর্চাও হয়েছে।

সংসদ ভবনে তার এবারের শেষ বক্তব্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উল্লেখ করেছিলেন। সাধারণ মানুষের জন্য যাতে মাস্টার প্ল্যান কার্যকরী হয়। কেন্দ্রীয় সরকার সেই ব্যাপারে নজর দিক। দাবি করা হয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই দায়িত্ব নিলেন। রাজ্য সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করবে।

তিন চার বছরের মধ্যে যাতে এই মাস্টার প্ল্যান কাজ সম্পন্ন হয়। সেই ব্যাপারে কথা বলছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় টাকার অবস্থানও করা হবে। "তোমার আবদার রেখেছি। ইউ আর দ্য চ্যাম্পিয়ন অব ঘাটাল মাস্টার প্ল্যান।" এমনই বক্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে।

প্রশ্ন উঠেছে, দেবকে কাছে টানার জন্যই কি এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? এবার লোকসভা নির্বাচনে লড়াই করতে চাইছিলেন না দেব। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে দেবকে উৎসাহিত করলেন তিনি? তাহলে কি ঘাটাল থেকেই তৃণমূলের টিকিট পাবেন দেব? সেই চর্চা চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+