জোড়া গোল উদান্তার! আইএসএলে দক্ষিণ ভারতীয় ডার্বিতে চেন্নাইয়িনকে চূর্ণ করল বেঙ্গালুরু
আইএসএলের ম্যাচে ব্যাম্বোলিমে দাপুটে ফুটবল খেলে চেন্নাইয়িন এফসিকে চূর্ণ করল বেঙ্গালুরু এফসি। যোগ্য দল হিসেবেই এদিন জিতলেন সুনীল ছেত্রীরা। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে ছিল বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ে। দলের দুটি গোলের পিছনে অবদান রয়েছে সুনীল ছেত্রীর। দক্ষিণ ভারতীয় ডার্বিতে জোড়া গোল করেন উদান্তা সিং।

প্রথমার্ধ থেকেই আক্রমণ শানিয়ে বিপক্ষ রক্ষণকে চ্যালেঞ্জের মুখে ফেলে বেঙ্গালুরু এফসি। ১২ মিনিটের মাথায় প্রথম গোলটি পেয়ে যায় তারা। এডউইন বংশপল সুনীল ছেত্রীকে বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পেয়েছিল ব্লু ব্রিগেড। ইমন বাসাফা পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এদিনের ম্যাচে গোল করলেই এককভাবে আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতেন ছেত্রী। চেন্নাইয়িন এফসি কয়েকটি প্রয়াসের মাধ্যমে গোল শোধের চেষ্টা করলেও গোলকিপার লারা শর্মাকে চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেনি।

"𝙐𝙣𝙨𝙚𝙡𝙛𝙞𝙨𝙝𝙡𝙮 𝙨𝙚𝙩𝙨 𝙞𝙩 𝙪𝙥 𝙛𝙤𝙧 𝙐𝙙𝙖𝙣𝙩𝙖"@chetrisunil11 showed great skill and awareness to setup @UdantaK for his first goal tonight! 🔥#BFCCFC #HeroISL #LetsFootball | @bengalurufc pic.twitter.com/DNlpaAqaz4
— Indian Super League (@IndSuperLeague) January 26, 2022
সুনীল যে কতটা নিঃস্বার্থভাবে খেলেন তার প্রমাণ মেলে দ্বিতীয় গোলটির ক্ষেত্রে। মিডফিল্ডারের থেকে বল পেয়ে সুনীল ছেত্রী নিজে গোল করার পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন। ফাঁকা গোল পেয়েও সুনীল বল বাড়ান উদান্তা সিংয়ের দিকে। অধিনায়কের প্রয়াস ও আস্থার পূর্ণ মর্যাদা দিয়ে বেঙ্গালুরুকে বিরতির আগে ২-০ ব্যবধানে এগিয়ে দেন উদান্তা। চেন্নাইয়িন এফসি এদিন একেবারেই ছন্দহীন ছিল। বিরতির আগে দুই গোলে পিছিয়ে পড়ায় মনেই হয়নি তারা আর সমতা ফেরাতে পারবে, হয়ওনি। দ্বিতীয়ার্ধে মহম্মদ সাজিদ ধতের ভুলে নিজের দ্বিতীয় গোলটি করেন উদান্তা সিং।

A great reaction save from @LaraSharma31 on his #HeroISL debut! 😱#BFCCFC #LetsFootball | @bengalurufc pic.twitter.com/2WL3jRIh9d
— Indian Super League (@IndSuperLeague) January 26, 2022
আইএসএলে নিজের অভিষেক ম্যাচে চেন্নাইয়িন এফসির গোল করার প্রয়াস অনবদ্য দক্ষতায় বাঁচিয়েছেন বেঙ্গালুরুর গোলকিপার লারা শর্মা। তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে সুনীল ছেত্রীর দল এদিন আইএসএলের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে এলো। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। জয়ের ব্যবধান আরও বাড়তেও পারতো।
Edmund Lalrindika was close to scoring @bengalurufc's 4️⃣th goal on the night! 😮#BFCCFC #HeroISL #LetsFootball pic.twitter.com/xchP7RFfzm
— Indian Super League (@IndSuperLeague) January 26, 2022
১৩ ম্যাচে ১৮ পয়েন্টে আটকে থেকে চেন্নাইয়িন এফসি রয়েছে পাঁচ নম্বরে। কাল ওডিশা এফসির সামনে লিগশীর্ষে থাকা হায়দরাবাদ এফসি। ১২ ম্যাচে ২০ পয়েন্ট রয়েছে হায়দরাবাদের। ১১ ম্যাচে ২০ পয়েন্ট কেরালা ব্লাস্টার্স এফসির। তিনে রয়েছে জামশেদপুর ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে, ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চারে মুম্বই সিটি এফসি।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications