Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lionel Messi: কবে নিচ্ছেন অবসর? কোপা আমেরিকার আগেই বড় আপডেট দিলেন মেসি

২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের পর থেকেই মেসির অবসর নিয়ে গুঞ্জন চলছে। ভক্তরা চান মেসি অন্তত আরও একটি বিশ্বকাপ খেলুন। আগামী কয়েকমাস পরই বসছে কোপা আমেরিকার আসর। ২০২১ সালে মহাদেশীয় খেতাব জয়ের মধ্য দিয়ে দেশের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফির স্বাদ পান মেসি। কোপা আমেরিকা শুরুর আগে নিজের অবসর নিয়ে বড় আপডেট দিলেন মেসি।

নিজের অবসর প্রসঙ্গে মেসি জানিয়েছেন, যে মুহুর্তে তিনি অনুভব করব যে ভাল পারফরম্যান্স করতে পারছি না, খেলা উপভোগ করছি না বা দলকে সাহায্য করতে পারছি না, তখনই অবসরের সিদ্ধান্ত নেব। মেসির কথায়, "আমি জানি কখন থামতে হবে, যে মুহূর্তে আমি বুঝতে পারব যে আমি আর পারফর্ম করছি না, আমি আর এটা উপভোগ করছি না বা আমার সতীর্থদের সাহায্য করছি না, তখনই আমি অবসর নেব।
ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত।

Lionel Messi

তারপরে তিনি বুট জোড়া তুলে রাখবেন কিনা, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে, মেসি তারপর আর চুক্তির পুনর্নবিকরণ করবেন না।গত বছরের জুলাইতে আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে মেসি জানিয়েছিলেন, বয়সের কারণে তাঁর অবসর আর বেশি দূরে নয়। তবে তিনি এও জানিয়েছিলেন যে, তিনি অবসর নিয়ে এখনই কিছু ভাবেননি।

তবে কাতারে বিশ্বকাপ না জিতলে যে তখনই অবসর নেওয়ার কথা ঘোষণা করে দিতেন সে কথা উল্লেখ করেছেন মেসি। একটি সাক্ষাৎকারে মেসি বলেন,, ''কাতারে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ফাইনালের আগেরদিন রাতেই কোচসহ সতীর্থদের জানিয়ে রেখেছিলাম, আমার জন্য অন্তত কাপটা জেতো তোমরা। না হলে আমি অবসর নিতে একবিন্দু ভাবব না।''

তবে এখনও যে আরও লম্বা পথ পাড়ি দিতে চান, সেটিও জানিয়ে দিয়েছেন ইন্টার মায়ামির তারকা, 'ভালো লাগার অনুভূতিটা যদি থাকে, আমি সব সময় চেষ্টা করব খেলতে; কারণ, আমি তো এটা করতেই ভালোবাসি। আর সেই কাজ কীভাবে করতে হয়, সেটিও তো আমি জানি।'

একইসঙ্গে মেসি বলেন, 'আমি ভাগ্যবান ক্রীড়াজগতে নিজের সব স্বপ্নই সত্যি করতে পেরেছি। আমার আর কী চাওয়ার আছে। ঈশ্বরকে ধন্যবাদ পেশাদার ও ব্যক্তিগত পর্যায়ে আমাকে ও আমার পরিবারকে এত কিছু দেওয়ার জন্য। ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছেন, আমি চেষ্টা করি সেসব উপভোগ করতে।'

আপাতত চোটের জন্য দলের বাইরে আছেন মেসি, আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচও খেলতে পারেননি। ন্যাশভিলের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। সেই ম্যাচের ৫০ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির উঠে যাওয়া দেখে অনেকে হয়তো ভেবেছেন চোট পেয়েছেন। সে ধারণাটাই শেষে সঠিক প্রমাণিত হয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোটের কবলে পড়েছেন মেসি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+