PSG: দলবদলের গুঞ্জনের মধ্যেই গোলের কর্তব্যে অবিচল এমবাপে, খেতাবেরও আরও কাছে পিএসজি
চলতি মরশুম শেষেই পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছেন এমবাপে। কিন্তু নিজের কর্তব্যে অবিচল রয়েছেন ফরাসি স্ট্রাইকার। দলবদলের গুঞ্জনের মধ্যেই পিএসজির জার্সিতে গোল করছেন এবং দলকে জেতাচ্ছেন এমবাপে। ব্যতিক্রম হল না ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচেও। নিসের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে সেমিফাইনািলে জায়গা করেন নিল পিএসজি।
পার্ক দে প্রিন্সেসে ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। রুইজের পাস থেকে বল পেয়ে গোলটি করেন পিএসজির চারকা স্ট্রাইকার এমবাপে। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে প্যারিস জায়ান্টরা। উসমান ডেম্বেলের থেকে পাওয়া পাস থেকে দলের গোলটি করেন রুইজ নিজে। দুই গোলে পিছিয়ে থাকলেও খেলায় ফিরে আসে নিসে।
৫ মিনিট বাদে ব্যবধান কমাতে সক্ষম হয় নিসে। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে সাজঘরে ফেরে পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পিএসজি। কারণ এক গোলের ব্যবধান কখনই নিরাপদ নয়। অবশ্য গোল পায় পিএসজি। ৬০ মিনিটে বেরাল্ডো পিএসজির হয়ে গোল করেন, তাতে ব্যবধান হয় ৩-১। এরপর আর কোনও দলই গোলের দেখা পায়নি।৩-১ গোলে জয় পেয়ে সেমিফাইানলে পৌঁছে গেল পিএসজি। আগামী এপ্রিল মাসের শুরুতেই সেমিফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হবে। এমনিতেই লিগ ওয়ান খেতাবী লড়াইয়ে অনেকটাই এগিয়ে পিএসজি। এার ফ্রেঞ্চ কাপ জয়ের দৌড়ও সামিল হল পিএসজি।
চলতি মরশুম শেষ হলেই পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা এমবাপের। সংবাদ সংস্থার প্রকাশিত তথ্য অনুসারে, এমবাপের এই সিদ্ধান্তের কথা এখনও পর্যন্ত বর্তমান ক্লাব পিএসজি বা ভবিষ্যৎ ক্লাব রিয়াল মাদ্রিদ, কোনও পক্ষই সরকারিভাবে ঘোষণা করেননি। তবে পিএসজি ছাড়াৱ সিদ্ধান্ত তিনি চূড়ান্ত করে ফেলেছেন।
ফরাসি মিডিয়ার তথ্য অনুসারে, এমবাপেকে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছিল পিএসজি। সেটা মেনে নিলে বেতন-বোনাস হিসেবে ১৬০ মিলিয়ন ইউরো অর্থাৎ বিশাল পরিমাণ অর্থ তার পকেটে ঢুকবে। গত ২০২২ সালের মেতে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছিল দুই পক্ষ। কিন্তু পিএসজিতে মন বসছে না এমবাপের। তবে দলবদলের প্রবল হাওয়ার মধ্যেও কাজের কাজটা করেই যাচ্ছেন এমবাপে।
বড় কোনও নাটকীয় পরিস্থিতি তৈরি না হলে প্যারিসের ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার। ক্লাব এবং এমবাপের মধ্যে দূরত্ব ক্রমেই হয়ত বাড়ছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে













Click it and Unblock the Notifications