মেসির আর্জেন্তিনাকে আটকাতে গ্রুপ ডি-তে কোন কোন দল রয়েছে, দেখা যাক একনজরে
গ্রুপ ডিতে সবচেয়ে বড় দল রয়েছে আর্জেন্তিনা। ধরে নেওয়া হচ্ছে, মেসির দল শেষ ষোলোয় যাবেই।
গ্রুপ ডিতে সবচেয়ে বড় দল রয়েছে আর্জেন্তিনা। ধরে নেওয়া হচ্ছে, মেসির দল শেষ ষোলোয় যাবেই। এছাড়া আরও তিনটি দলের মধ্যে রয়েছে নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। এর কোনওটিই কখনও বিশ্বকাপ না জিততে পারলেও অন্য দলের পতনের কারণ হয়েছে। বিশেষ করে নাইজেরিয়া আফ্রিকা তথা বিশ্ব ফুটবলে সাড়া জাগানো নাম। ফলে আর্জেন্তিনার ও নাইজেরিয়ার মধ্যে ম্যাচই সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে।
১৬ জুন গ্রুপের প্রথম ম্যাচে নামতে চলেছে আর্জেন্তিনা ও আইসল্যান্ড। ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার ম্যাচ রয়েছে ১৭ তারিখ। ২১ জুন আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া ও ২২ জুন নাইজেরিয়া বনাম আইসল্যান্ডের ম্যাচ রয়েছে।
২৬ জুন গ্রুপের সবচেয়ে বড় ম্য়াচে নামছে আর্জেন্তিনা ও নাইজেরিয়া। সেদিনই আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচও রয়েছে।
En esta #CopaDelMundo apoyá a nuestra Selección con el hashtag #SomosArgentina 🇦🇷. Unidos, somos más 💪. pic.twitter.com/SuOUGiTICt
— Selección Argentina (@Argentina) June 3, 2018
Click it and Unblock the Notifications