Euro Cup 2024: ইউরো কাপের ফাইনালে উঠেই সেরা কীর্তি বাছলেন সাউথগেট, কিং চার্লস দিলেন বড় বার্তা
Euro Cup 2024: ইংল্যান্ড টানা দু-বার ইউরো কাপের ফাইনালে। পিছিয়ে পড়েও গ্যারেথ সাউথগেটের দল সেমিফাইনালে হারাল নেদারল্যান্ডসকে। ফাইনালে প্রতিপক্ষ স্পেন।
৭ মিনিটে জাভি সিমন্সের গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। এরপর ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। ৯০ মিনিটে অলি ওয়াটকিন্সের গোলে ডাচ-বধ সুনিশ্চিত হয়।
এই প্রথম বিদেশের মাটিতে মেজর টুর্নামেন্ট (বিশ্বকাপ বা ইউরো কাপ)-এর ফাইনাল খেলবে ইংল্যান্ড। ডর্টমুন্ডে এই সেমিফাইনালে হ্যারি কেনের পরিবর্ত হিসেবে মাঠে নেমে জয়সূচক গোল করে ইতিহাস গড়েছেন ওয়াটকিন্স।
ইউরো কাপের ইতিহাসে চতুর্থ দেশ হিসেবে পরপর দুটি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে দল। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হেড কোচ গ্যারেথ সাউথগেট। ১৯৬৬ সালের বিশ্বকাপের পর আর কোনও মেজর টুর্নামেন্ট জিততে পারেনি ইংল্যান্ড। ৫৮ বছরের ট্রফির খরা মেটানোর চ্যালেঞ্জ এবার থ্রি লায়ন্সের সামনে।
সাউথগেট আইটিভি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এটিই আমার মতে সেরা কীর্তি। খুবই বিশেষ এক রাত। আশা করি, দেশেও সকলের কাছে এটি বিশেষ মুহূর্ত। আমাদের পারফরম্যান্স খুবই ভালো ছিল এই ম্যাচে। খুব জটিল ম্যাচ ছিল। নেদারল্যান্ডস কৌশল বদলেছে বারবার, আমরা তা মোকাবিলা করেছি।
যেভাবে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসকে পাল্টা চাপে ফেলে দল ঘুরে দাঁড়িয়েছে তাতে স্বস্তিতে সাউথগেট। তিনি বলেন, আমাদের গোটা দলই খেলার জন্য প্রস্তুত থাকে। পরিবর্ত হিসেবে যাঁরা নামেন তাঁদের পিছনেও অনুশীলনে সময় দেওয়া হয়। চাপ বজায় রাখতেই তিনি যে অলিকে নামিয়েছিলেন, সে কথাও জানান সাউথগেট।
সাউথগেটের দাবি, যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দুই বছর ধরে প্রস্তুতির সুফল মিলছে, ফর্মেশনের সঙ্গে, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন ফুটবলাররা। তাতেই খুশি সাউথগেট। আগের ইউরোর ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ইতালির কাছে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।
এবার তাদের সামনে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা স্পেন, যারা এখনও অবধি এবারের ইউরোয় সেরা দল হিসেবে বিবেচিত হচ্ছে। সেই ম্যাচের ভাবনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সাউথগেট। এদিকে, কিং চার্লস গোটা ইংল্যান্ড দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
কিং চার্লসের বার্তা, ফাইনালে শেষ মুহূর্তের গোল বা নাটকীয় পেনাল্টি শ্যুটআউটের ভরসায় না থেকে আগেই গোল ছিনিয়ে নেওয়ার। মজা করে তিনি বলেছেন, এমনটা হলে সারা দেশের নাগরিকদের ব্লাড প্রেসার বা হার্ট রেটের সমস্যা এড়ানো যাবে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications