Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

East Bengal: ক্লেইটনের পাশে আরও এক ব্রাজিলিয়ান! নতুন মরশুমে কেমন দল গঠন করছে ইস্টবেঙ্গল?

মরশুম শেষ হতেই দলবদলের বাজারে নেমে পড়েছে আইএসএলের দলগুলি। দল গঠনেও এবারও বড় চমক দিতে চলেছে মোহনবাগান এসজি। অন্য দলগুলিও ঘর গুছিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে। কিন্তু কি খবর লাল হলুদের।আগামী মরশুমের কেমন গল গঠন করছে ইস্টবেঙ্গল? কোন ফুটবলারদের টার্গেট করেছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট?

লাল হলুদের অন্দর থেকে এখনও পর্যন্ত যা আপডেট তাতে ক্লেইটন সিলভা, হিজাজি মাহের, সাউল ক্রেসপো থাকছেন। নতুন বিদেশি হিসাবে মাদিহ তালালদের ইস্টবেঙ্গল কর্তারা নতুন মরশুমের জন্য চূড়ান্ত করেছেন। এবার আরও এক ব্রাজিলিয়ান ফুটবলারের নাম নিয়ে শুরু হয়েছে চর্চা। ওড়িশা এফসি-র দিয়েগো মরিসিওকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল ।

ইস্টবেঙ্গল এই মরসুমেও দ্বিতীয় স্ট্রাইকারের সমস্যায় ভুগেছে। জেভিয়ার, সিভেরিও, ফেলিসিও ব্রাউনরা সেভাবে ভরসা দিতে পারেননি। ফলে ক্লেইটনের পাশে একজন ভালো বিদেশি স্ট্রাইকার থাকলে আক্রমণভাগের ধার আরও বাড়বে। তবে দিয়েগো মরিসিওকে পেতে হলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে লাল হলুদ। যা ভাবাচ্ছে দল গঠনের দায়িত্বে থাকা কর্তাদের।

লাল হলুদ টার্গেট করেছিল, এবারের আইএসএলের সর্বাধিক গোলদাতা কেরালার দিমিত্রিস ডিয়ামান্টাকোসকে। বড় অঙ্কের অফার করে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। তবে চূড়ান্ত সই পর্ব এখনও হয়নি।

কলিঙ্গ সুপার কাপ জেতার সুবাদে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। সেহেতু ক্লাব নামকরা কয়েকজন ফুটবলারকে সই করাতে পারে বলে আশা করা হচ্ছে।এবছর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু কোয়ালিফায়ার খেলবে লাল-হলুদ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ইস্টবেঙ্গল। তাই ভালো দল গড়তে চাইছেন কর্তারা। বিনিয়োগকারী সংস্থার কর্তারা মুখে বলছেন, বাজেট কোনও বাধা নয়। যে কোনও হাই বাজেটের ফুটবলারকে নেওয়ার জন্যই তারা তৈরি।

বৃহস্পতিবার ইমামি ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং। আগের বৈঠকেই টিম বাজেট বাড়ানোর কথা বলেছিলেন ক্লাব কর্তারা। এ বারের বৈঠকও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। টিম বাজেট বাড়াতে ক্লাবও বেশ সাহায্য করছে।
বিগত কয়েক মরসুমে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে প্রচুর জল্পনা থাকলেও দল বদলের বাজারে খুব বেশি চমক দিতে পারেনি ক্লাব।

ভালো ফুটবলারদের সই না করানোর প্রভাব পড়েছে খেলাতেও। এরইমধ্যে সদ্য সমাপ্ত মরশুমটা মন্দের ভালো কেটেছে লাল হলুদের। কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে সুপার কাপ জিতেছে, ডুরান্ডে রানার্স হয়েছে। আগামী মরশুমে কুয়াদ্রাতের হাতে একটা ভালো দল তুলে দেওয়াই লক্ষ্য কর্তাদের।

পড়শি ক্লাব মোহনবাগান এসজির ইতিমধ্যেই অস্ট্রেলিয়া তারকা ফুটবলার অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। সই পর্বও হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে।অস্ট্রেলিয়া (এ) লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতা ৩০ বছর বয়সি ম্যাকলারেন। কাতার বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+