আল নাসের ছাড়ছেন? নিজের ভবিষ্যত পরিকল্পনা জানিয়ে দিলেন রোনাল্ডো
শনিবার রাতে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন মেসি, বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়কের পরবর্তী গন্তব্য নিয়ে চর্চায় ফুটবল বিশ্ব। এরইমধ্যে নিজের ভবিষ্যত নিয়ে বড় আপডেট দিলেন মেসির চির প্রতিন্দ্বন্দ্বী রোনাল্ডো। পরবর্তী মরসুমে তাঁর দল বদল নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত নিজেই সব জল্পনার অবসান ঘটালেন পর্তুগিজ মহাতারকা।
ইউরোপের গণ্ডি ছাড়িয়ে মরুদেশে নতুন অধ্যায় শুরু করেন সিআরসেভেন। গত কয়েক মাস ধরেই সৌদি আরবের ক্লাব ফুটবল বিশ্ব মানচিত্রে নতুন জায়গা করে নিয়েছে, সৌজন্যে রোনাল্ডো। কিন্ত আল নাসেরে খেলেও শূন্য হাতেই মরসুম শেষ করতে হয়েছে পর্তুগাল অধিনায়ককে। এই পরিস্থিতিতে রোনাল্ডোর দলবদল নিয়ে চর্চা শুরু হয়। সৌদি প্রো লিগ ছেড়ে ফের লা লিগায় ফিরতে চাইছেন। কেরিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। তিনি ফের সেখানেই ফিরতে চাইছেন বলে খবর রটে।

নিজের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে সিআরসেভেন বলেন, 'আমি খুশি এখানে। এখানেই খেলা চালিয়ে যেতে আগ্রহী এবং এখানেই খেলব আমি।' অর্থ্যাত আগামী মরসুমে তিনি যে ইউরোপে প্রত্যাবর্তন করছেন না তা স্পষ্ট করে দিলেন সিআরসেভেন নিজেই।

জানুয়ারি মাসে প্রবল ভাবেই খেতাবি দৌড়ে ছিল আল নাসের। সৌদি প্রো লিগে ১৫ ম্যাচে ১৪টি গোল করলেও ট্রফি জয়ের আশা অপূর্ণই থাকল রোনাল্ডোর। তবে তাঁর সৌজন্যে রাতারাতি প্রচারের আলোয় এসেছে এই লিগ।

রোনাল্ডোর এই মন্তব্যের পর শুরু হয়েছে লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জন। এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলাল মেসিকে পেতে টাকার ঝুলি নিয়ে অপেক্ষা করছে। এরই মধ্যে নাকি সাড়ে চার হাজার কোটি টাকার বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে তারা। মেসি রোনাল্ডোকে কি এক লিগে দেখা যাবে? উত্তর দেবে সময়ই।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications