Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CFL 2024: অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে ইস্টবেঙ্গল খেতাবের দিকে, কলকাতা লিগে সুরুচি সংঘকে হারাল পাঁচ গোলে

CFL 2024: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গল অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে এগিয়ে চলেছে খেতাবের দিকে। এবারের লিগে অপরাজেয় লাল হলুদ।

আজ সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গল ৫-০ গোলে চূর্ণ করল সুরুচি সংঘকে। প্রথমার্ধেই হলো চার গোল। ম্যাচে জোড়া গোল আমন সিকে-র।

CFL 2024

প্রথমার্ধে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৯ মিনিটে আমন সিকে-র গোলে এগিয়ে যায় বিনো জর্জের প্রশিক্ষণাধীন দল। ১৭ মিনিটে ব্যবধান বাড়ান পিভি বিষ্ণু। ২৬ মিনিটে জেসিন টিকে-র গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৪১ মিনিটে আমন সিকে এই ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করার ফলে বিরতিতে ইস্টবেঙ্গল ৪-০ গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধেই চার গোল তুলে নেওয়ায় তিন পয়েন্ট নিশ্চিত হওয়া ছিল সময়ের অপেক্ষা। সে কারণেই প্রথমার্ধের তুলনায় ইস্টবেঙ্গলের খেলায় তাগিদের খামতি দেখা যায়। যার ফলে সেভাবে আক্রপণও গড়ে তোলা যায়নি।

ব্যবধান কমানোর চেষ্টা চালায় সুরুচি সংঘও। কিন্তু সেই লক্ষ্য তাদের পূরণ হয়নি। ৭৩ মিনিটে মহম্মদ রোশাল ইস্টবেঙ্গলের পঞ্চম গোলটি করেন। ৫৮ মিনিটে রোশাল নেমেছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ত হিসেবে। দ্বিতীয়ার্ধের শুরুতে আমন সিকে ও পিভি বিষ্ণুর জায়গায় মহম্মদ আশিক ও মহম্মদ মুশারফকে নামিয়েছিলেন বিনো জর্জ।

৮০ মিনিটে জেসিন টিকে-কে তুলে নিয়ে বিনো জর্জ নামান সুব্রত মুর্মুকে। প্রথমার্ধে তিনি একটিই পরিবর্তনের পথে হেঁটেছিলেন। ৩১ মিনিটে আদিল অমলের জায়গায় নামেন জোসেফ জাস্টিন। আজ চলতি লিগে নিজেদের ১৪তম ম্যাচে ত্রয়োদশ জয়টি তুলে নিল ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা লিগশীর্ষে। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ডায়মন্ড হারবার এফসি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+