Copa America 2024: মেসি থেকে ডি মারিয়া, কোপা আমেরিকাতে শেষবার খেলতে নামছেন একাধিক তারকা ফুটবলার
মাঝে আর মাত্র ২ দিন। তার পরই শুরু দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই, মার্কিন মুলুকে এবার বসতে চলেছে কোপা আমেরিকার আসর। প্রতিটি বড় টুর্নামেন্ট থেকে একাধিক নতুন তারকার যেমন জন্ম হয়, তেমনই বর্তমান থেকে প্রাক্তনের ভিড় মিশে যান অনেকেই। এবার কোপা আমেরিকা শুরুর আগের থেকেই চর্চায় মেসির নাম, কারণ আর্জেন্টাইন রাজপুত্রের এটাই মহাদেশীয় লড়াই হতে চলেছে। তবে শুধু মেসি নন, আরও বেশ কয়েক তারকাই শেষবারের জন্য কোপাতে অংশ নেবেন।
সব ঠিকঠাক থাকলে এবারের আসর হতে চলেছে মেসির সপ্তম কোপা আমেরিকা। যদি মাঠে নামেন, তবে মেসিই হবেন প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় যিনি কোপার সাতটি আসরে খেলেছেন।কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার দিকে দিয়ে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। ৩৪টি ম্যাচ খেলেছেন মেসি।করেছেন ১৩ গোল। ২০২১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হন। এবার শেষবার কোপাতে মাঠে নামতে চলেছেন মেসি।

তালিকায় তৃতীয় নাম লুইস সুয়ারেজ। উরুগুয়ের তারকা স্ট্রাইকারেরও এটাই সম্ভবত শেষ কোপা হতে চলেছে। দেশের জার্সিতে ১৩৮ ম্যাচে ৬৮ গোল রয়েছেন ৩৭ বছর বয়সী তারকা ফরোয়ার্ডের। এবারও তাঁকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট, একটা সময় ক্লাব ফুটবলে বার্সার জার্সিতে দাপটের সঙ্গে খেলেছেন।বর্তমানে মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ। এবার শেষবার মহাদেশীয় খেতাবী লড়াইয়ে দেশের জার্সিতে নামছেম সুয়ারেজ।
কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনারও এটাই শেষ কোপা আমেরিকায় অংশগ্রহণ হতে চলেছে। ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক দেশর জার্সিতে ১২৯টি ম্যাচ খেলেছেন। আর্সেনাল-নাপোলির মতো ক্লাবে খেলা এই বর্ষীয়ান গোলরক্ষক বর্তমানে রোনাল্ডোর ক্লাব আল নাসেরে খেলেন।
কলম্বিয়ানর আরও এক তারকা জুয়ান কুয়াদ্রাডোর এটাই শেষ কোপা আমেরিকা হতে চলেছে। ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকাপ দেশের জার্সিতে কোপাতে ২১ ম্যাচ খেলেছেন। তবে এবারই তাঁর শেষ কোপা টুর্নামেন্ট।
২১ জুন ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্তিনা ও কানাডা।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications