গরিমা জলে গেল? ভারতীয় ক্রিকেট দলকে আক্রমণ করছে অসহনীয় মিডিয়া-সমর্থকরা!
বেঙ্গালুরু, ২৭ মার্চ: আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এর সেমিফাইনালে অস্ট্রেলিয়া কাছে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। হ্যাঁ হেরেছে। তাতে কী? তার জন্য কী কোনও ভাবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় ভারতীয় খেলোয়াড়রা যেভাবে খেলেছে তার অবদান খাটো হয়ে যায়? বিভিন্ন মিডিয়ায় দেখানো হচ্ছে ভারতের 'লজ্জাজনক হার'। সত্যিই কী লজ্জাজনক হার? সমর্থকরা বিরাটের অসাফল্যের জন্য কুৎসিতভাবে আক্রমণ করছেন অভিনেত্রী বান্ধবী অনুষ্কা শর্মাকেএ তত্ত্ব কী সত্যিই যুক্তিযুক্ত।
বৃহস্পতিবারের ম্যাচের পর এই তর্কই বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কেন এই যুক্তিহীন বিক্ষোভ, কেন এই দুমুখো আচরণ।

অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হার টিভির পর্দায় স্পষ্ট হতেই কিছু কিছু টেলিভিশন চ্যানেল এবং ভারতীয় সমর্থকরা ভারতীয় দলের অযৌক্তিক নিন্দায় ঝাঁপিয়ে পড়ে।
যখন পর পর টানা ৭টি ম্যাচে জিতে বিশ্বকাপে এক একটি ধাপ এগিয়ে চলছিল তখন এই সমর্থকরাই 'ভারতের গরিমা', 'ভারতীয় হিসাবে গর্ববোধ', 'ভারতীয় দলই সেরা দল', আরও কতই না প্রশংসাবাক্যের সুনামি তুলেছেন। বৃহস্পতিবারের একটা হার একেবারের তাদের গরিমা, গর্ববোধ, আত্মবিশ্বাস ভেঙে চুরমার কতে এতটাই যুক্তিহীন ও নৃসংশ করে তুলল। ভারত ভাল খেলেছে, কিন্তু অস্ট্রেলিয়া আরও ভাল খেলেছে, ব্যস সেই জন্যই ভারত ফাইনালে পৌছতে পারেনি। হয়তো ভারত টসে জিততে পারলে খেলার পরিণতি অন্য হতে পারত।
Kanpur (UP): Fans break television set after India's loss at World Cup semi-final https://t.co/kZHgTcbVKG
— ANI (@ANI_news) March 26, 2015 কিন্তু একটা হারের জন্য, সেই ক্রিকেট দলকে অবমাননা করতে হবে, তাদেরকে দেশের লজ্জা বলতে হবে, যারা ক্রিকেটের বিশ্বমঞ্চে টানা ৭ টি ম্যাচ জিতে দেশকে গর্বিত করেছে।
বিরাট কোহলি এদিন মাঠে ১৩ বলে ১ রান করে আউট হয়ে যান। বিরাটের বান্ধবী অনুষ্কা মাঠে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়াকে সমর্থন করার জন্য। কিন্তু খেলা শেষে বিরাটের অসাফল্যের জন্য টুইটারে কুৎসিতভাবে আক্রমণ করা হল অনুষ্কাকে।
একটি ইংরাজি সংবাদ চ্যানেল #ShamedInSydney (সিডনিতে লজ্জা) এর অধীনে খবর চালু করে দেয়। সিডনিতে কী লজ্জাকর ঘটনা ঘটিয়েছে ভারত? চ্যানেলের এহেন আচরণ অনেক ভারতীয় সমর্থকই ক্ষুব্ধ হন। চ্যানেলের সমালোচনায় সরব হয়ে একের এক টুইটার প্রতিক্রিয়া আসতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
Though I am not strong fan of Cricket but pledge to boycott @TimesNow completely. #ShameOnTimesNow
https://t.co/6fXsor1Jz0
— Sanjay (@Sanjaypro) March 26, 2015 One thing is for sure @TimesNow will do anything and I mean absolutely anything to get more eyeballs and TRPs including stupid hashtags
— Sherine Paul (@sherineruth) March 26, 2015 যারা ভারতীয় দলের বিরোধিতা করছে তাদের মনে রাখা উচিত একটা দল কখনও সব ম্যাচে জিততে পারে না। দিনের শেষে এটা শুধুমাত্র একটা খেলা বা বলা যায় বিনোদনের জায়গা। একদল হারবে, একদল জিতবে। ভারত হেরেছে।
হয়তো ভারতীয় মিডিয়া বা ভারতীয় সমর্থকরা (যাঁরা বিক্ষোভ করছেন) দেশের ক্রিকেট দল এবং ধোনির কাছ থেকে মাত্রারিক্ত কিছু আশা করেছিলেন। যে প্রত্যাশা না মেটায় এই বহিঃপ্রকাশ। কিন্তু ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ভারতে নিজের ১০০ শতাংশ দিয়েছে, তা স্পষ্ট দেখা গিয়েছে। সময় তো এখন ভারতীয় দলের জন্য গর্ববোধ করার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications