জিও, এয়ারটেলের সঙ্গে ফোরজি ফোনের লড়াইয়ে এবার ভোডাফোনও
নিজেদের ফোরজি স্মার্টফোন নিয়ে এবার রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সঙ্গে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন। অন্যদের মতোই এরসঙ্গে থাকছে ডেটা প্ল্যানও।
নিজেদের ফোরজি স্মার্টফোন নিয়ে এবার রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সঙ্গে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন। অন্যদের মতোই এরসঙ্গে থাকছে ডেটা প্ল্যানও।

চিনের মোবাইল ফোন নির্মাণকারী সংস্থা আইটেলের গাঁটছড়া বাঁধতে চলেছে ভোডাফোন। আইটেলের তৈরি ফোরজি স্মার্টফোন এ২০-র দাম পড়বে ৩৬৯০ টাকা। একই নেটওয়ার্কে থাকলে এবং ওই হ্যান্ডসেট ব্যবহার করলে তিনবছর পর ২২০০ টাকা ফেরত পাওয়া যাবে। অর্থাৎ মোবাইলটির দাম পড়বে ১৫৯০ টাকা।
এর আগে মাইক্রোম্যাক্সের সঙ্গে পার্টনারশিপে প্ল্যান চালু করেছিল ভোডাফোন। এবার যিনি আইটেল এ২০ কিনবেন, তাঁকে টানা ৩৬ মাস, প্রতিমাসে অন্তত ১৫০ টাকা হিসেবে রিচার্জ করতে হবে। ১৮ মাস পরে ৯০০ টাকা ফেরত পাওয়া যাবে। বাকি ১২০০ টাকা পুরো তিনবছর মেয়াদ পূর্তির পর দেওয়া হবে। টাকা ফেরত পাওয়া যাবে ভোডাফোনের এম-পেসা ওয়ালেট অ্যাপের মাধ্যমে।

আইটেল এ২০ ফোর জি স্মার্টফোনে রয়েছে ১.৩ জিএইচজেড কোয়াড-কোর প্রোসেসর। সঙ্গে থাকছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যা ৩২ জিবি পর্যবন্ত বর্ধিত করা যাবে। ৪৮০ x ৮০০ মাপের ডিসপ্লে। পিছনের ক্যামেরাটি ২ মেগা পিকসেলের এবং সামনের ক্যামেরাটি হবে ০.৩ মেগা পিকসেলের। দুটি সিম ভরা যাবে। ব্যাটারি হবে ১৭০০এমএএইচ-এর। মোবাইলটি চলবে অ্যান্ড্রয়েড ৭.০ নৌগটে।
গ্রাহকদের কাছে ইতিমধ্যেই অফারটি পাঠাতে শুরু করেছে ভোডাফোন। ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত অফারটি চালু থাকবে বলে জানানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications