'উবের'-এর গাফিলতিতেই দিল্লিতে ধর্ষণ, বলছেন অধিকাংশ দেশবাসী
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর: গত ৫ ডিসেম্বরে ট্যাক্সিচালকের লালসার শিকার হয়েছেন ২৫ বছর বয়সী এক মহিলা। আন্তর্জাতিক ট্যাক্সি পরিষেবা 'উবের'-এর চালকের এই কুকীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। তাই এ বিষয়ে কে কী ভাবছেন, তা নিয়ে জনমত সংগ্রহে নেমে পড়ে সমীক্ষা সংস্থা 'ইনস্টাবাণী'। যে মতামত উঠে এসেছে, তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
দিল্লি-সহ ভারতের সব মেট্রো শহরে সমীক্ষা চালিয়েছিল 'ইনস্টাবাণী' নামে ওই সংস্থা। ১১১৮ জনকে কয়েকটি প্রশ্ন করা হয়েছিল। কী উত্তর পাওয়া গেল, সংক্ষেপে দেখে নেওয়া যেতে পারে।
প্রথম প্রশ্ন ছিল, নিরাপত্তার এই গাফিলতির জন্য কি 'উবের' দায়ী? ৭৬ শতাংশ মানুষই বলেছেন, হ্যাঁ। অর্থাৎ ৭৬ শতাংশ মানুষ মনে করছেন, ওই আন্তর্জাতিক ট্যাক্সি পরিষেবা সংস্থার গাফিলতিতেই ধর্ষিত হতে হয়েছে মেয়েটিকে। ২৪ শতাংশ নেতিবাচক উত্তর দিয়েছেন।
দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনারা কি ভবিষ্যতে 'উবের'-এর ট্যাক্সিতে চড়ার ব্যাপারে নিশ্চিন্ত বোধ করবেন? ৫৯ শতাংশ বলেছেন, না। এর মধ্যে ৬২ শতাংশই হলেন মহিলা। আর ৪১ শতাংশ মানুষ বলেছেন, তাদের 'উবের'-এর পরিষেবা নিতে কোনও আপত্তি নেই।
তৃতীয় প্রশ্ন ছিল, মোবাইলের অ্যাপ থেকেই 'বুক' করা যায়, এমন ট্যাক্সি পরিষেবা সংস্থা যেমন 'উবের', 'ওলা', 'ট্যাক্সি ফর শিওর' ইত্যাদিকে কাজ করতে নিষেধ করেছে দিল্লি সরকার। এদের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত কি না? ৪৮ শতাংশ মনে করেন, এই সিদ্ধান্ত সঠিক। ৫২ শতাংশ সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত নন। পাশাপাশি, শুধু মহিলাদের জিজ্ঞাসা করে দেখা গিয়েছে যে, ৫১ শতাংশ সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত।
দিল্লির সাম্প্রতিক ধর্ষণের ঘটনার পর দেশের রাজধানীতে ফের মেয়েদের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠে গেল, তেমনই তা সমস্যা সমাধানে এখনও পর্যন্ত কোনও সুসংহত নীতিই চোখে পড়ল না।
-
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত
Read in Tamil: டெல்லி பலாத்கார சம்பவம்... 'உபேர்'டாக்ஸி நிறுவனம் தான் பொறுப்பு: மக்கள் கருத்து!!












Click it and Unblock the Notifications