VVS Laxman: রাম মন্দিরে লক্ষ্মণ! জন্মদিনে সস্ত্রীক অযোধ্যায় কাটিয়ে অভিভূত, করলেন আরতিও
VVS Laxman: ভারতের টি২০ দলের হেড কোচ হিসেবে যাবেন দক্ষিণ আফ্রিকা সফরে। তার আগে আশীর্বাদ নিতে অযোধ্যায় গেলেন ভিভিএস লক্ষ্মণ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও।
লক্ষ্মণ অযোধ্যা সফরের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জানালেন, ৫০তম জন্মদিনে শ্রী রামলালা দর্শনের অভিজ্ঞতা অনবদ্য। আশীর্বাদ পাওয়া তাঁর জীবনের বড় পাওনা।

নভেম্বরের ১ তারিখ জন্মদিন ছিল ভিভিএস লক্ষ্মণের। দীপাবলির আবহে অযোধ্যা জমজমাট। তারই মধ্যে লক্ষ্মণ গেলেন রাম মন্দির দর্শনে। যে ভিডিও ও ছবিগুলি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, অযোধ্যার রাম মন্দিরের সামনে তিনি দাঁড়িয়ে ও বসে রয়েছেন।
দীপাবলি উপলক্ষে অযোধ্যায় দীপোৎসবের আয়োজন করা হয়েছিল। ২৫ লক্ষের বেশি প্রদীপে সাজিয়ে তোলা হয় সরযূ নদীর ঘাট। গোটা শহর আলোকসজ্জায় সজ্জিত। লাইট অ্যান্ড সাউন্ড থেকে লেজার শোর মাধ্যমে প্রদর্শিত হয়েছে রামলালার নানা আখ্যান।
লক্ষ্মণ গিয়েছিলেন সরযূ নদীর ধারেও। সেখানে তাঁকে আরতি করতেও দেখা গিয়েছে। লক্ষ্মণের পরনে ছিল পাঞ্জাবি, উত্তরীয়। মন্দির কর্তৃপক্ষের তরফে লক্ষ্মণকে সংবর্ধিত করা হয় বলেও জানা গিয়েছে। জন্মদিনে তাঁকে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভিভিএস।
Thank you everyone for all your wonderful birthday wishes each in their own sweet way.
— VVS Laxman (@VVSLaxman281) November 2, 2024
Was blessed to have a wonderful darshan of Ram Lalla at Ayodhya.
Jai Shri Ram
🙏🏼 pic.twitter.com/60jMnJqAA8
গত জানুয়ারি মাসে রাম মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন জগতের খ্যাতনামা ব্যক্তিরা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। ক্রীড়াবিদদের মধ্যে ছিলেন সাইনা নেহওয়াল, ভারতের অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষা, প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে, ভেঙ্কটেশ প্রসাদরা।
এরপরেও বিভিন্ন সময় ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের তারকারা রাম মন্দির দর্শনে গিয়েছেন। সেই তালিকায় সংযোজিত হলো ভিভিএস লক্ষ্মণের নাম। একে জন্মদিন সেলিব্রেট করলেন অযোধ্যায়। তাও আবার ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগে। সবমিলিয়ে লক্ষ্মণের অযোধ্যা সফরের ছবি ভাইরাল হতে সময় লাগেনি।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications