Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: বিরাট এ কী করলেন আমেদাবাদে! বিমানবন্দরে জড়িয়ে ধরলেন মহিলাকে, তুমুল ভাইরাল ভিডিও

Virat Kohli: রোহিত শর্মা ফর্মে ফিরেছেন। কটকে শতরান হাঁকিয়ে। পাটা পিচে হতাশ করেছেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর ব্যাটে বড় রানের প্রত্যাশায় সকলে।

ফলে কাল তৃতীয় একদিনের আন্তর্জাতিকেও বিরাট কোহলির দিকে থাকবে নজর। আপাতত তাঁর কীর্তি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

Virat Kohli

বিরাট কোহলি গতকালই পৌঁছে গিয়েছেন আমেদাবাদে। বিমানবন্দরে ভক্তদের হর্ষধ্বনির মধ্যেই একে একে বেরিয়ে আসছিলেন ক্রিকেটাররা। বিরাট কোহলিকে দেখতে পেয়েই সেই শব্দব্রহ্মের মাত্রা বেড়ে যায়। কিন্তু এরপরই সকলকে চমকে দিলেন বিরাট।

বিরাট বিমানবন্দর থেকে বেরিয়েই এক মহিলাকে দেখে তাঁর দিকে এগিয়ে যান। আলিঙ্গনও করেন। এমনকী টিম বাসের দিকে যাওয়ার আগে ওই মহিলাকে কিছু বলতেও দেখা যায় বিরাটকে। ভাইরাল ভিডিও দেখে বোঝা গিয়েছে মহিলা বিরাটের পূর্বপরিচিত। তবে তিনি কে তা নিয়ে জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

বিরাট কোহলি চলতি সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে খেলতে পারেননি হাঁটুর সমস্যার কারণে। দ্বিতীয় ম্যাচে পাঁচ রানের বেশি করতে পারেননি। তবে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ওডিআইয়ে ১৪ হাজার রান করার লক্ষ্য নিয়েই কাল নামবেন কোহলি। দরকার ৮৯ রান। তাহলেই দ্রুততম হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করবেন।

বিরাট কোহলির আরসিবির প্রাক্তন সতীর্থ ক্রিস গেইল অবশ্য তার আগে দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন। বিরাটের ব্যাটে রানের খরা চলছে। যদিও তা নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন গেইল। তিনি বলেন, ফর্ম যা-ই হোক না কেন বিরাটই বিশ্বের সেরা ব্যাটার। পরিসংখ্যান তার প্রমাণ। বিভিন্ন ফরম্যাটে বিরাটের করা এত শতরানই প্রমাণ করে তিনিই সেরা।

গেইলের কথায়, বিরাট যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তা সমস্ত ক্রিকেটারেরই কেরিয়ারেই আসে। বিরাটের কেরিয়ারের শেষ প্রান্তে এমনটা হচ্ছে, তবে তা অস্বাভাবিক কিছু নয়। তবে এই পরিস্থিতি থেকে বিরাট নিজেই ঘুরে দাঁড়াবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের ব্যাটে শতরানও প্রত্যাশা করছেন গেইল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেইলের রানের রেকর্ড বিরাট ভেঙে দেবেন বলেও বিশ্বাস তাঁর। গেইলের কথায়, আমি জানি না ভারত শেষ অবধি কটা ম্যাচ খেলবে। তবে দরকার তো ২০০-র বেশি কিছু রান। তার মধ্যে একটি সেঞ্চুরিও পাবেন বিরাট। ফলে রেকর্ড ভাঙবে সহজেই। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭ ম্যাচে ১৭ ইনিংসে ৭৯১ রান রয়েছে গেইলের। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ১১ নম্বরে থাকা কোহলির রয়েছে ১৩ ম্যাচে ১২ ইনিংসে ৫২৯ রান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+