পরাস্ত অবশিষ্ট ভারতীয় একাদশ, ইরানি কাপের দখল নিল বিদর্ভ
ইরানি কাপ জিতল বিদর্ভ। নাগপুরের জামঠায় অনুষ্ঠিত ফাইনালে তারা অবশিষ্ট ভারতীয় একাদশকে হারিয়ে দিল ৯৩ রানে। ম্যাচের সেরা অথর্ব তাইড়ে, তিনি প্রথম ইনিংসে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন।
জয়ের জন্য অবশিষ্ট ভারতীয় একাদশের প্রয়োজন ছিল ৩৬১ রান। যদিও তারা ২৬৭ রানের বেশি তুলতে পারেনি।

অক্টোবরের ১ তারিখ টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বিদর্ভ অধিনায়ক অক্ষয় ওয়াডকার। ওপেনার অথর্ব তাইড়ের ১৪৩ ও যশ রাঠোরের ৯১ রানে ভর করে বিদর্ভ প্রথম ইনিংসে তোলে ৩৪২ রান। আকাশ দীপ ও মানব সুথার তিনটি করে উইকেট নেন। সারাংশ জৈন ২টি এবং অংশুল কম্বোজ ও গুরনুর ব্রার ১টি করে উইকেট দখল করেন।
জবাবে অবশিষ্ট ভারতীয় একাদশ প্রথম ইনিংসে তোলে ২১৪ রান। অধিনায়ক রজত পাটীদার ৬৬ ও ওপেনার অভিমন্য়ু ঈশ্বরণ ৫২ রান করেন। যশ ঠাকুর চারটি এবং পার্থ রেখাডে ও হর্ষ দুবে ২টি করে উইকেট নেন। আদিত্য ঠাকাড়ে ও দর্শন নালকণ্ডে পান ১টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে বিদর্ভকে ২৩২ রানে থামিয়ে দেয় অবশিষ্ট ভারতীয় একাদশ। আমান মোখাড়ে ৩৭ ও অক্ষয় ওয়াডকার ৩৬ রান করেন। অংশুল কম্বোজ চারটি এবং সারাংশ জৈন, মানব সুথার ও গুরনুর ব্রার ২টি করে উইকেট পান। আকাশ দীপ চারটি মেডেন-সহ ১০ ওভারে ১৩ রান দিলেও উইকেট পাননি।
এরপর আজ ২৬৭ রানে শেষ হয় অবশিষ্ট ভারতীয় একাদশের দ্বিতীয় ইনিংস। অভিমন্যু দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১৭। যশ ঢুল সর্বাধিক ৯২ রান করেন। মানব সুথার অপরাজিত থাকেন ৫৬ রানে। প্রথম ইনিংসে ১ রান করা ঈশান কিষাণ দ্বিতীয় ইনিংসে তিনে নামেন। তবে ৩৫ রানের বেশি করতে পারেননি। হর্ষ দুবে নেন চার উইকেট। ২টি করে উইকেট দখল করেন আদিত্য ঠাকাড়ে ও যশ ঠাকুর। পার্থ রেখাডে ও দর্শন নালকণ্ডে ১টি করে উইকেট পেয়েছেন।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications