বৈভবের বিধ্বংসী শতরান অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে, অল্পের জন্য অক্ষত অম্বাতির রেকর্ড
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে এবার বিধ্বংসী শতরান হাঁকাল বৈভব সূর্যবংশী। দুবাইয়ের আইসিসি আকাদেমিতে সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচ দিয়ে অভিযান শুরু করল ভারত।
টস জিতে ইউএই ফিল্ডিং নিয়েছিল। শেষ অবধি ভারত জয় পেল ২৩৪ রানে।

ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৩৩ রান তোলে। বৈভব খেলে ৯৫ বলে ১৭১ রানের ইনিংস। তাতে রয়েছে ৯টি চার ও ১৪টি ছয়। অ্যারন জর্জ ও বিহান মালহোত্রা- দুজনেই ৬৯ রান করে আউট হয়। অধিনায়ক আয়ুষ মাত্রে বৈভবের সঙ্গে ওপেন করতে নেমে আউট হয় ১১ বলে ৪ রান করে।
সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৈভব শতরান হাঁকিয়েছিল। আজ শতরানে পৌঁছতে বৈভবের লাগে ৫৬ বল। হাফ সেঞ্চুরিতে পৌঁছেছিল ৩০ বল খেলে। দেড়শো রানের মাইলফলক বৈভব স্পর্শ করে ফেলে ৮৪ বলে। বৈভব ৩২.৫ ওভারে উদ্দিশ সুরির বলে বোল্ড হয়।
গত মাসে রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেই বৈভব খেলেছিল ৪২ বলে ১৪৪ রানের ইনিংস, যা পুরুষদের টি২০-তে ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম। শতরান এসেছিল ৩২ বলে, পুরুষদের টি২০-তে এটি ছিল যুগ্ম ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি। ২০০২ সালে টনটনে ইউথ ওয়ান ডে-তে অম্বাতি রায়ুডু ইংল্যান্ডের বিরুদ্ধে যে ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন, সেই রেকর্ড এদিন অল্পের জন্য ভাঙতে পারেনি বৈভব।
জয়ের জন্য ৪৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহী সাত উইকেটে ১৯৯ রানের বেশি তুলতে পারেনি। ভারতের ৯ জন ক্রিকেটার এদিন হাত ঘোরায়। দীপেশ দেবেন্দ্রন ২টি উইকেট নেয়।
-
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications