Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২ কোটি ৭০ লক্ষ টুইট, নতুন রেকর্ডের মালিক ২০১৯ আইপিএল

২ কোটি ৭০ লক্ষ টুইট। যা ২০১৯ আইপিএলের মুকুটে আরো একটি রেকর্ড যোগ করেছে।

২ কোটি ৭০ লক্ষ টুইট। যা ২০১৯ আইপিএলের মুকুটে আরো একটি রেকর্ড যোগ করেছে। সর্বাধিক টুইটের অধিকারি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি পিছনে ফেলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হরভজন সিং, আন্দ্রে রাসেলদের। একই ভাবে ধোনির দল চেন্নাই সুপার কিংসও টুইটারে ক্রিকেট প্রেমীদের হৃদয় জিতেছে সবচেয়ে বেশি। আইপিএলের প্রতিপক্ষ ধোনিকে নিয়ে হার্দিক পাণ্ডিয়ার অনুপ্রেরণা মূলক ও বন্ধুত্বপূর্ণ বার্তাকে গোল্ডেন টুইটের মর্যাদা দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

২ কোটি ৭০ লক্ষ টুইট, নতুন রেকর্ডের মালিক ২০১৯ আইপিএল

হিসেব অনুযায়ী, ২০১৮ সালের থেকে ৪৪ শতাংশ বেশি টুইট হয়েছে এ বছরের আইপিএলকে ঘিরে। সর্বাধিক টুইটের তালিকায় ধোনির পরেই রয়েছেন যথাক্রমে ভারতের বিশ্বকাপগামী দলের অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, হরভজন সিং, আন্দ্রে রাসেল, হার্দিক পাণ্ডিয়া, ক্রিস গেইল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ ও ডেভিড ওয়ার্নার। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে পাণ্ডিয়ার করা টুইটে ১৬ হাজারেরও বেশি রি-টুইট হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

গত রবিবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল ট্রফি জেতার পর টুইটার কথোপকথনেও ধোনির দলকে ছাপিয়ে গিয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। টুইটারে ৬৩ শতাংশ কমেন্ট পড়েছে নীল জার্সিধারীদের পক্ষে। স্বভাবতই আইপিএলের মেগা ফাইনাল মোস্ট টুইটেড ম্যাচের তকমাও পেয়েছে। ২০১৮-র আইপিএলের থেকে এবার ১৩০ শতাংশ বেশি ভিডিও টুইট হয়েছে বলেও জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+