২০২১ টি২০ বিশ্বকাপে ব্যাটে-বলে দাগ কাটলেন যারা
২০২১ টি২০ বিশ্বকাপে ব্যাটে-বলে দাগ কাটলেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের রবিবাসরীয় ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে পাঁচবার বিশ্বকাপ জিতলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথমবার সেরার শিরোপা উঠেছে অজিদের মাথায়। এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অজি ভক্তরা। তাদের জন্যই এবার টুর্নামেন্টের স্বপ্নের জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া৷ যদিও এই বিশ্বকাপ একঝাঁক বাইশগজের নায়ক তৈরি করেছে, ওয়ান ইন্দিয়ার পাঠকদের জন্য রইল তাদেরই এক ঝলক৷

ওপেনার : জশ বাটলার এবং ডেভিড ওয়ার্নার
দু'জনেই নিজেদের দেশের হয়ে অসাধারণ ব্যাট করেছেন পাওয়ারপ্লেতে। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা জশের ৭১ রানের ইনিংস টুর্নামেন্টের অন্যতম সেরা। বিশেষত অ্যাডাম জাম্পাকে তিনি যেভাবে খেলেছেন, তাতে প্রশংসা কুড়িয়েছেন ক্রিক বিশেষজ্ঞদের। অন্যদিকে ওয়ার্নারও যেন পুরোনো ফর্ম ফিরে পেয়েছেন। আইপিএল চলাকালীন সানরাইজার্স প্রথম একাদশে খেলার সুযোগ দেয়নি তাঁকে। সেই ব্যাটসম্যানই সেমিফাইনালে কার্যত একা হাতে সামলেছিলেন অজি ইনিংস। তাঁর ৩০ বলে ৪৯ না থাকলে হয়ত ফাইনাল খেলাও হত না অস্ট্রেলিয়ার।

মিডল অর্ডার : বাবর আজম, মিচেল মার্শ, এডেন মাকরাম
ক্রিকেট অস্ট্রেলিয়া ফ্যান্টাসি টিমের অধিনায়ক বানিয়েছে বাবর আজমকে৷ তিন নম্বরে রাখা হয়েছে বাবরকে। পাকিস্তান ব্যাটিংকে চওড়া ব্যাটে ভরসা জুগিয়েছেন বাবর। ছ'ম্যাচে পঞ্চাশেরও বেশি গড়ে ৩০৩ রান রয়েছে তাঁর। ফাইনালের পর মিচেল মার্শের ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। ছ'টি ম্যাচে ১৮৫ করেছেন তিনি, তাও কিনা ১৪৬ এর বেশি স্ট্রাইক রেটে। পাঁচ নম্বরে রয়েছেন এডেন মাকরম। দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচ ম্যাচে ১৫২ রান করেছেন তিনি। ইনিংস গঠন হোক বা ঝোড়ো গতিতে রান তোলা, সবেতেই স্বচ্ছন্দ্য দেখিয়েছে তাঁকে।

অলরাউন্ডার: মার্কস স্টইনিস এবং মঈন আলি
ব্যাট হাতে মারাত্মক কিছু করেননি স্টইনিস। তবে ছ'নম্বরে নেমে দু'টি এমন ইনিংস খেলেছেন, যা না থাকলে ফাইনালে পৌঁছোতেই পারত না অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১৬ বলে ২৪ এবং সেকিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৩১ বলে ৪০ রানের দৌলতেই ফাইনালে ওঠে তারা৷ অন্যদিকে মঈন আলি আবার ব্যাটের পাশাপাশি বল হাতেও জ্বলে উঠেছেন। মাত্র সাড়ে পাঁচের ইকোনমিতে বল করেছেন তিনি। আবার ব্যাট হাতেও বেশ ভাল স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মঈন।

বোলার : ওয়ানিন্দু হাসরাঙ্গা, অনরিখ নর্টজে, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট
যদিও হাসরাঙ্গা একজন অলরাউন্ডার। তবে শ্রীলঙ্কার জার্সিতে শুধু বল হাতেই নিজের কাজ করে দিয়েছেন হাসরাঙ্গা। পাঁচ ম্যাচে ১৬ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে৷ দক্ষিণ আফ্রিকার হয়ে অনরিখ নর্টজে আবার লিড বোলার হয়ে উঠেছিলেন এবার৷ পাঁচ ম্যাচে গড়ে ওভার প্রতি পাঁচ রানের কাছাকাছি রান দিয়েছেন নর্টজে৷ দ্রুতগতির নর্টজেকে খেলতে বিপাকে পড়েছেন আন্দ্রে রাসেল থেকে শুরু করে জস বাটলারের মতো খেলোয়াড়। জাম্পাও এবছর অসাধারণ বোলিং করেছেন। তাঁর আঁটোসাটো এবং উইকেট বোলিংয়ে ভর করেই মাঝের ওভারে বিপক্ষের টুঁটি চেপে ধরতে পেরেছিল অজিরা।আবার ট্রেন্ট বোল্ট বরাবরের মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন নতুন বলে। ডেথ ওভারেও তাঁকে যথেষ্ট কার্যকর দেখিয়েছে৷
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications