Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: টি২০ বিশ্বকাপ নিয়ে বিরাট ঘোষণা আইসিসির, স্টপ ক্লক নিয়ম চালু হচ্ছে কবে থেকে?

কয়েক মাস পরেই শুরু টি২০ বিশ্বকাপ। তার আগে শুক্রবার দুবাইতে আইসিসি-র বৈঠকে এই বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হল। বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখেই দুই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিল আইসিসি।

গ্রুপ পর্ব ও সুপার এইটের ম্যাচে কোনও রিজার্ভ ডে থাকছে না। তার মানে বৃষ্টিতে খেলা সম্ভব না হলে দুটি দল পয়েন্ট ভাগাভাগি করে নেবে। শুধুমাত্র দুটি সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রাখা হয়েছে। শুক্রবারই চূড়ান্ত ঘোষণা করে দি‌ল আইসিসি।

T20 World Cup

কয়েকমাস পরেই অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। এই বছর ৪-৩০ জুন হবে এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টের শুরুতে চারটি গ্রুপে পাঁচটি করে দলকে রাখা হয়েছে। এ গ্রুপে ভারতের সঙ্গে আছে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচ ৯ জুন। গ্রুপ থেকে দুটি করে দল সুপার এইটে উঠবে। সুপার এইট পর্বে দুটি গ্রুপ থাকবে। সুপার এইটে চারটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।

সুপার এইট পর্বের খেলা শুরু ২০ জুন থেকে। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল ২৬ ও ২৭ জুন। ফাইনাল ২৯ জুন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শুক্রবার দুবাইতে তাদের বার্ষিক বোর্ড সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ যোগ্যতার প্রক্রিয়াও অনুমোদিত হয়েছে। ২০ দলের টুর্নামেন্টটি ভারত এবং শ্রীলঙ্কা সহ-আয়োজক হবে এবং মোট ১২টি স্বয়ংক্রিয় কোয়ালিফায়ার থাকবে।

আইসিসি-র বার্ষিক বোর্ড মিটিংয়ের পর এক বিবৃতিতে জানানো হয়, '২০২৪ সালের জুন থেকে ওডিআই ও টি-২০ ম্যাচে পাকাপাকিভাবে চালু হচ্ছে স্টপ ক্লক নিয়ম। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে পুরুষদের টি-২০ বিশ্বকাপ থেকে চালু হচ্ছে এই নিয়ম।'

২০২৩ সালের ডিসেম্বরে সাদা বলের ক্রিকেটে 'স্টপ ক্লক' নিয়ম চালু করার কথা ঘোষণা করে আইসিসি। ১ জুন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ম কার্যকর হচ্ছে। নয়া নিয়ম অনুসারে, একই ইনিংসে তিনবার ফিল্ডিং দল ১ মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করতে না পারলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি হিসেবে উপহার দেওয়া হবে। অর্থাৎ, ইনিংসে ৩ মিনিটের বেশি লেটের জন্য ৫ রানের মাশুল গুনতে হবে ফিল্ডিং করা দলকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+