Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে টিম কম্বিনেশন, জয়ের মধ্যেও ভারতের জন্য এক গুচ্ছ কাঁটা

আয়ারল্যান্ড ম্যাচে সহজ জয়ের পর পাকিস্তানের বিরুদ্ধেও জিতল টিম ইন্ডিয়া। বলা ভালো জেতালেন বোলাররা। অল্প রানের পুঁজি নিয়ে ভারত জিতলেও টিম কম্বিনেশন থেকে ওপেনিং জুটির ব্যর্থতা, একাধিক বিষয় নিয়েই প্রশ্ন উঠতে শুরু দিল টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের পরই। ভারত-পাক ম্যাচের ফলাফল আতস কাচের নীচে ফেললেই একাধিক বিষয় স্পষ্ট হয়ে যাবে।

প্রথম উদ্বেগের বিষয় ভারতীয় দলের ওপেনিং জুটি। আয়ারল্যান্ড ম্যাচের পর পাকিস্তান ম্যাচেও সুপার ফ্লপ ভারতের ওপে‌নিং জুটি। অনেক প্রত্যাশা নিয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বিশ্বকাপে ওপেন করতে নামানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রথম দুটি ম্যাচেই সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তারকা জুটি। প্রথম ম্যাচে রোহিত রান পেলেও, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুই জনেই ব্যর্থ হলেন। কোহলির সংগ্রহ তিন বলে ৪, রোহিত করলেন ১২ বলে ১৩।

T20 World Cup

ওপেনিং জুটি ব্যর্থ হলে চাপ পড়ে মিডল অর্ডারের উপর, ভারতের ক্ষেত্রে সেটাই হচ্ছে। আগে মিডল অর্ডারে বিরাট কো‌হলির মতো একজন ব্যাটসম্যান থাকতেন এবার সেটা হচ্ছে না। শুরুতেই কোহলির উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ছে ভারতীয় দল। প্রশ্ন উঠছে পন্থকে তিন নম্বরে নামানো নিয়েও? চোট কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করা পন্থকে বার বার কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে।

কোন যুক্তিতে অক্ষরকে আগে নামানো হল? ডান বাম কম্বিনেশনও মাথায় রাখা হয়নি। দলে অক্ষরের ভূমিকা কী? পাকিস্তান ম্যাচে কোন যুক্তিতে অক্ষর প্যাটেলকে চার ‌নম্বরে নামানো হল। আইপিএলের মতো টুর্নামেন্টের স্টাইলে যেন টিম কম্বিনেশন রদবদল করছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু আইপিএলে আর বিশ্বকাপ এক নয়। অক্ষরকে চার নম্বরে নামা‌নো হলেও তিনি ২০ রানের বেশি অবদান রাখতে পারলেন না।
সূর্যকুমারের মতো বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটারকে পরে নামানো হচ্ছে। উল্টে ৫ নম্বরে অনভ্যস্ত জায়গা নেমে ৭ রানেই আউট হলেন সূর্য।

এবার আসা যাক শিবম দুবের কথায়। আইপিএলে তাঁর পারফরম্যান্সের নিরিখে বিশ্বকাপের মূল দলে রেখেছিলেন নির্বাচকরা। তার জন্য মূল দলে স্থান হয়নি রিঙ্কু সিংয়ের। কিন্তু আইপিএলের মঞ্চে সফল হলেও ভারতীয় দলের জার্সিতে দলকে দিশা দেখাতে ব্যর্থ হলেন, কঠিন সময়ে জ্বলে উঠে ভারতীয় দলে জায়গা পাকা করার সম্ভাবনা ছিল তাঁর। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ৩ রানে আউট হলেন দুবে।

দুটি ম্যাচে তাঁর ভূমিকা স্পষ্ট নয়, আত্মবিশ্বাসের অভাব, সহজ ক্যাচ মিস করছেন, ব্যাটিংয়ে ছন্দহীন। ২০১৯ বিশ্বকাপে বিজয় শঙ্করকে খেলানো হয়েছিল, তার মাশুল ভারতকে দিতে হয়েছিল, এবারও কি দুবেক ফাটকা খেলছেন কোচ দ্রাবিড়? দুবেকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নিয়ে দল বাড়তি বিপদ না ডেকে আনে।

দুবেকে খেলাতে গিয়ে যশস্বী জয়সওয়ালের মতো একজন স্পেশ্যালিস্ট ওপেনারকে বসাতে হচ্ছে। ওপেনিংয়ে যথেষ্টই ভালো পারফরম্যান্স করেছেন যশস্বী। কিন্তু এবার তাঁকে সুযোগই দেওয়া হচ্ছে না ফলে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন থাকছে। একই সঙ্গে পাক ম্যাচে অলরাউন্ডারদের ব্যাটিং ব্যর্থতা ও চিন্তায় রাখবে থিঙ্ক ট্যাঙ্ককে। হার্দিক বা জাদেজা কেউই বড় রান পেলেন না।

আসলে টি২০ ক্রিকেটে একজন ভালো ফিনিশার লাগে। যিনি শেষ দিকে নেমে ঝড়ের গতিতে রান তুলে স্কোরবোর্ডকে সচল রাখবেন। কিন্তু বর্তমান ভারতীয় দলে সেটার অভাব লক্ষ্য করা যাচ্ছে। রিঙ্কু সিংকে দেখা যাচ্ছে ভিআইপি গ্যালারিতে।সব ম্যাচে কিন্ত বোলাররা জেতাতে পারবেন না।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলের সব থেকে সিনিয়র বোলার বুমরাহকে পরে বোলিং অ্যাটাককে নিয়ে আসা নিয়েও প্রশ্ন উঠে। যদিও বুমরাহ-হার্দিক সামাল দিতে পেরেছেন। কিন্তু রোহিতের বোলিং নীতি নিয়ে বিশ্লেষকরা প্রশ্ন তোলেন। যদিও ম্যাচ শেষে বুমরাহ বলেন, আকাশ মেঘমুক্ত হওয়ার পর রোদ উঠে। তখড় তিনি পিচ থেকে সুবিধা পান।
সব মিলিয়ে পর পর দুই ম্যাচে জিতলেও বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। যা আগামী দিনে বিপদে ফেলতে পারে দলকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+