Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: বিশ্বকাপের সুপার ৮-এ ভিলেন হবে বৃষ্টি? কতটা সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া?

টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্ব আগামী ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে বিশ্বকাপের সুপার ৮ পর্ব। সুপার ৮-এর গ্রুপ ১-এ রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। গ্রুপ ২-এ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচে ভি‌লেন হয়েছে বৃষ্টি। এমনকি সুপার ৮ পর্বেও বৃষ্টির অশনি সংকেত রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের সব ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজ়ে। আমেরিকায় আর কোনও ম্যাচ নেই। সুপার এইটের ম্যাচগুলি হবে বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগুয়ায়

T20 World Cup 2024: চূড়ান্ত হয়ে গেল ৮ দল, এক নজরে দেখে নিন বিশ্বকাপের সুপার ৮-র খেলার সূচি

T20 World Cup 2024

২০ জুন বার্বাডোসের কেনসিংটন ওভালে ভারতের প্রথম সুপার ৮-এরপ ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, সেই ম্যাচ ১০% বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে, যা ন্যূনতম বলে মনে হতে পারে কিন্তু সম্পূর্ণ ওয়াশআউটের পরিবর্তে খেলার ওভার কমতে পারে পারে। ২২ জুন ভারত বনাম বাংলাদেশের মধ্যে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ২০%।

সেন্ট লুসিয়ায় সুপার এইটের তিনটি ম্যাচ হওয়ার কথা। এখানেই হবে ২৪ জুন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। সে দিন এখানে ৫০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদদের আশঙ্কা, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে রোহিত শর্মাদের সঙ্গে মিচেল মার্শদের লড়াই।

বৃষ্টি বিঘ্নিত হওয়ার কারণে শুধুমাত্র খেলাগুলো ভেস্তে যাওয়ার যেমন সম্ভাবনা আছে তেমনই, দলের কৌশল ও মনোবলকেও প্রভাবিত করে। ভারতের মতো একটি দলের জন্য বৃষ্টি সমস্যার হতে পারে। কারণ এতে খেলার ছন্দ নষ্ট হয়।

বিরতিহীন খেলা ফোকাস এবং কর্মক্ষমতা ব্যাহত করতে পারে। ক্যাপ্টেন রোহিত শর্মা এবং তার স্কোয়াডকে অবশ্যই সম্ভাব্য ডিএলএস (ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন) পদ্ধতির হস্তক্ষেপ সহ এই পরিস্থিতিগুলির জন্য প্রস্তুত থাকতে হবে, যা প্রায়শই ম্যাচের গতিশীলতাকে হঠাৎ করে পরিবর্তন করে। ফলে ভারতকে যথেষ্ট অঙ্ক কষে খেলতে হবে।

অ্যান্টিগায় সুপার এইটের চারটি ম্যাচ হওয়ার কথা। ১৯ জুন দক্ষিণ আফ্রিকা-আমেরিকা, ২১ জুন অস্ট্রেলিয়া-বাংলাদেশ, ২২ জুন ভারত-বাংলাদেশ এবং ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। চার দিনই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মাঠে। তবে ম্যাচ ভেস্তে যেতে পারে এমন আশঙ্কা নেই।
বিশ্বকাপের মতো ইভেন্টে যেভাবে বৃষ্টির জন্য গ্রুপ পর্বে বিভিন্ন ম্যাচ ভেস্তে যাওঔয়ায় সমালোচনার মুখে পড়েছে আইসিসি। এবার সুপার ৮ -এ একই ঘটনা ঘটলে বিশ্বকাপের ছন্দটাই নষ্ট হয়ে যেতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+