T20 World Cup 2024: চূড়ান্ত হয়ে গেল ৮ দল, এক নজরে দেখে নিন বিশ্বকাপের সুপার ৮-র খেলার সূচি
খাতায় কলমে গ্রুপ পর্বের বাকি আছে দুটি ম্যাচ। কিন্তু তার আগেই চূড়ান্ত হয়ে গেল সুপার ৮-এর আট দল। আগেই সাতটি দল চূড়ান্ত হয়েগিয়েছিল সোমবার সকালে বাংলাদেশের জয়ের পরই বাকি একটি স্থানও চূড়ান্ত হয়ে গেল। আগামী ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে বিশ্বকাপের সুপার ৮ পর্ব। এবার এক নজরে দেখে নেওয়া যাক সুপার ৮-এর সূচি।
সুপার ৮-এর গ্রুপ ১-এ রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। গ্রুপ ২-এ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। আগামী ১৯ জুন সুপার ৮-এর প্রথম ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।অ্যান্টিগায় ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচ।

২১ জুন সকাল প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। একইদিনে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২২ জুন দুই আয়োজক দেশের লড়াই। আমেরিকা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। বার্বাডোজে এই ম্যাচটি হবে।
২২ জুন ভারতের সুপার ৮-এর দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ বাংলাদেশ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এই ম্যাচ হবে। ভারতীয় সময় রাত আটটায় এই ম্যাচটি হবে।২৩ জুন আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া এবং আমেরিকা বনাম ইংল্যান্ডের ম্যাচ দুটি হবে।
২৪ জুন প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা। একই দিনে ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়াতে ভারত খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতীয় সময় অনুসারে রাত ৮টা থেকে ম্যাচ শুরু হবে।২৫ জুন সুপার ৮-এর শেষ ম্যাচে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যে। সুপার ৮ থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। অর্থ্যাত প্রথম দুটি স্থানে থাকা দলই শেষ চারের টিকিট পাবে।২৭ জুন দুটি সেমিফাইনাল হবে। ২৯ জুন ফাইনাল।
টি২০ বিশ্বকাপে দীর্ঘ ১২ বছর পর সুপার এইট ফর্ম্যাটে ফিরে এসেছে, সর্বশেষ ২০১২ সালে যা দেখা গিয়েছিল।টি-টোয়েন্টি বিশ্বকাপে ফরম্যাটে অনেক পরিবর্তন দেখা গিয়েছে। ভারতের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications