T20 World Cup 2024: ভারতীয় দলের অনুশীলনের পরিকাঠামো গড়পড়তা মানের, টি২০ বিশ্বকাপের আগে বাড়ছে অসন্তোষ
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ মার্কিন মুলুকে আয়োজন করলেও আইসিসি উপযুক্ত পরিকাঠামো সুনিশ্চিত করতে পারেনি। উঠে আসছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ।
ভারতীয় দলকে অনুশীলন করতে যেতে হচ্ছে ক্যান্টিয়াগ পার্কে। যা নিউ ইয়র্ক শহর থেকে কিছুটা দূরে। সেখানকার পরিকাঠামো দেখেও তীব্র অসন্তোষ ভারতীয় শিবিরে।

টি২০ বিশ্বকাপের জন্য অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হয়েছে। নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় দল তিনটি ম্যাচ খেলবে। যদিও সেখানে অনুশীলনের কোনও পরিকাঠামোই নেই। শনিবার ভারত প্রথম নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে নামবে, বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ।
বাকি সময়টা এই ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করা ছাড়া গতি নেই। স্টেডিয়াম থেকে অনুশীলনের জায়গা সর্বত্রই রয়েছে ড্রপ-ইন পিচ। অর্থাৎ অন্যত্র তৈরি করে তা এনে বসানো হয়েছে। স্থানীয় সময় বুধবার ভারতীয় দল অনুশীলনের জন্য ৬টি পিচের তিনটি ব্যবহার করেছে।
ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে উল্লেখ, পিচ থেকে অন্যান্য ব্যবস্থাপনা- সব কিছুই মেকশিফট। সবমিলিয়ে পরিকাঠামো অত্যন্ত গড়পড়তা মানের। ওই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় দল। এমনকী হেড কোচ রাহুল দ্রাবিড়ও। যদিও এখনও স্পিকটি নট আইসিসি।
ভারত নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে খেলবে আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তারপর যাবে ফ্লোরিডায়, লডারহিলে ভারত খেলবে কানাডার বিরুদ্ধে। লডারহিলে অবশ্য ভারত আগেও খেলেছে। কিন্তু নিউ ইয়র্কে এই প্রথম। অনুশীলনের পিচের সঙ্গে স্টেডিয়ামের পিচের চরিত্রগত ফারাক আছে কিনা তা আরও স্পষ্ট হবে শনিবার।
নাসাউ ক্রিকেট গ্রাউন্ড থেকে ক্যান্টিয়াগ পার্কের দূরত্বও অনেকটাই। এরই মধ্যে টি২০ বিশ্বকাপে বৃষ্টির আশঙ্কাও থাকছে। ইতিমধ্যেই কয়েকটি প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। ডালাসে এমন ঝড়-বৃষ্টি হয়েছে যে স্টেডিয়ামের বড় অস্থায়ী এলইডি স্ক্রিন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে টি২০ বিশ্বকাপের আগে অস্বস্তি নিয়েই অভিযানে নামতে হচ্ছে ২০০৭ সালের চ্যাম্পিয়নদের।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications