Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বের প্রথম বোলার হিসেবে টি২০-তে ৬০০ উইকেট নিলেন নারিন, উচ্ছ্বসিত নাইট রাইডার্স

টি২০ ক্রিকেটে আরও একটি ঈর্ষণীয় কীর্তি গড়লেন সুনীল নারিন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে পূর্ণ করলেন ৬০০টি উইকেটের মাইলস্টোন।

ওয়ার্ল্ড আইএলটি২০ ম্যাচে গতকাল ছিল আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজা ওয়ারিয়রজের ম্যাচ। সেই ম্যাচেই ৬০০তম শিকার নিশ্চিত করেন নারিন।

-

ম্যাচের পর আবু ধাবি নাইট রাইডার্সের তরফে নারিনকে একটি বিশেষ জার্সি দেওয়া হয়, যাতে তাঁর ঐতিহাসিক কীর্তিকে তুলে ধরতে ৬০০টি টি২০ উইকেটের উল্লেখ ছিল। টম অ্যাবেল টি২০ ক্রিকেটে নারিনের ৬০০তম শিকার।

নারিন কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি আবু ধাবি নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেন। নারিন ইতিমধ্যেই টি২০ ক্রিকেটে সর্বকালের সেরা বোলারদের মধ্যে অন্যতম। এই কীর্তি তাই নিঃসন্দেহে স্পেশ্যাল।

এই ঐতিহাসিক রেকর্ড গড়ার পর নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁর প্রশংসা করেছে। যেখানে উল্লেখ, 'নাইট রাইডার্স পরিবার নারিনের এই অসাধারণ কীর্তিতে অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি, এই রেকর্ড ক্রিকেটের অন্যতম স্থায়ী মাইলফলক হিসেবে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+