IPL 2021: চেন্নাই সুপার কিংসকে ফের আইপিএল খেতাব জিতিয়ে বড় ইঙ্গিত ধোনির! গম্ভীর নিলেন না মাহির নাম
চতুর্থবার আইপিএল খেতাব জিতল চেন্নাই সুপার কিংস। ২০১০, ২০১১, ২০১৮-র পর এবার। ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে ফাইনালে উঠেও হারতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির দলকে। ১২টি মরশুমে ১১ মরশুমে প্লে অফ খেলেছে সিএসকে, চারবার চ্যাম্পিয়ন, পাঁচবার রানার-আপ। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল খেতাব জিতলেও সিএসকে-র মতো ধারাবাহিকতা নেই। আজকের ফাইনালের পর মহেন্দ্র সিং ধোনি আচমকা আইপিএল থেকে অবসর ঘোষণা করে বসেন কিনা সেদিকেই ছিল সকলের নজর।
|
কেকেআরই যোগ্যতম!
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক হর্ষ ভোগলে শুরুতেই জানতে চেয়েছিলেন গত মরশুমের ব্যর্থতার পর এবার ঘুরে দাঁড়ানোর রহস্য। চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রথমেই জানিয়ে দিলেন তিনি কলকাতা নাইট রাইডার্সের কথা প্রথমে বলতে চান। মাহির কথায়, যদি এবারের আইপিএল ট্রফি সবচেয়ে যোগ্য দলের হাতে উঠত তাহলে সেটি কলকাতা নাইট রাইডার্সই। প্রথমার্ধে সাতটির মধ্যে দুটি জয় পেয়েছিল কেকেআর। মাঝের বিরতি কেকেআরের পক্ষে ভালোই গিয়েছে বলে মন্তব্য করে ধোনি বলেন, দল যখন এমন অবস্থার মধ্যে দিয়ে যায় তখন সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ নয়। কোচ, সাপোর্ট স্টাফ-সহ গোটা দলের কাছেই এটা বিশাল কৃতিত্বের।
|
চ্যাম্পিয়ন হওয়ার কারণ
দলে কিছু রদবদল আর গেম চেঞ্জারদের ভালো পারফরম্যান্সেই এই সাফল্য বলে জানান সিএসকে অধিনায়ক। এবারের আইপিএল জয় স্পেশ্যাল কিনা সেই প্রশ্নের উত্তরে ধোনি বলেন, প্রতিটি ফাইনালই স্পেশ্যাল। ধারাবাহিকভাবে ভালো খেলেও ফাইনালে হারতে হয়েছে কারও ব্যক্তিগত পারফরম্যান্স বা ১০-১৫ মিনিটের মধ্যে কিছু পালাবদলের কারণেই। তবে ভালোভাবে কামব্যাক করা, বিশেষ করে নক আউটে সত্যিই গুরুত্বপূর্ণ। ধোনি জানান তাঁরা টিম মিটিংয়ে বেশি জোর দেন না। কখনও একে অপরের সঙ্গে কথা বলে নেওয়া হয়। অনুশীলনেই চলে টিম মিটিং। টিম রুমে মিটিং করলে যে চাপ আসে সেটা এড়াতেই এই কৌশলী পদক্ষেপ সিএসকে-র। দক্ষিণ আফ্রিকা থেকে সংযুক্ত আরব আমিরশাহী- সর্বত্র সিএসকে সমর্থকরা যেভাবে দলকে হলুদ জার্সি পরে হুইসল বাজিয়ে সমর্থন করছেন তাতে চেন্নাইয়ে খেলার আমেজই পাচ্ছেন বলে সমর্থকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন ধোনি। তাঁর আশা, আগামী আইপিএলেই চেন্নাইয়ে সমর্থকরা মাঠে বসে প্রিয় দলকে সমর্থন করতে পারবেন।
|
চেন্নাই ছেড়ে যাইনি
এরপরই আসে ধোনির ভবিষ্যতের প্রসঙ্গ। তিনি বলেন, গোটাটাই নির্ভর করছে বিসিসিআইয়ের উপর। দুটি নতুন দল আসছে। চেন্নাই সুপার কিংসের যাতে ভালো হয় তেমনভাবেই দল গড়া হবে। তিন বা চারজনকে যে রাখা যাবে তার মধ্যে নিজের থাকাটাও গুরুত্বহীন ধোনির কাছে। তিনি চান, কোর টিমটা শক্তিশালী হোক যাতে ফ্র্যাঞ্চাইজিকে সমস্যায় পড়তে না হয়। ২০০৮ সালে সিএসকে-র যে কোর গ্রুপ তৈরি হয়েছিল তার ফলে যে সাফল্য এসেছে, সামনের মেগা নিলামে চেন্নাই সুপার কিংসের তাই এমন দল গড়া হবে যাতে সেই কোর গ্রুপ ১০ বছর দলের প্রতি অবদান রাখতে পারে। সবশেষে ধোনি জানিয়ে দেন, আমি কিন্তু এখনও চেন্নাই সুপার কিংস ছেড়ে চলে যাইনি!
|
গম্ভীর-ধোনি দূরত্ব!
এদিকে, চেন্নাই সুপার কিংস আইপিএল খেতাব জেতায় অভিনন্দন জানিয়েছেন অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার। তবে চেন্নাই সুপার কিংসকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানালেও ধোনির নামই নেননি গৌতম গম্ভীর। গম্ভীরের নেতৃত্বেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জেতে কেকেআর। গম্ভীর বরং বোঝাতে চেয়েছেন, তিনটি ফাইনাল খেলে দুটিতে চ্যাম্পিয়ন হওয়া নাইটদের বড় কৃতিত্বের। কিন্তু তারই মধ্যে ধোনির সঙ্গে তাঁর দূরত্ব আরও একবার প্রকাশ্যে নিয়ে এলেন প্রাক্তন নাইট অধিনায়কই।
Congratulations @ChennaiIPL! Don’t worry @KKRiders, we’re still 2 out of 3. Keep ur heads up!
— Gautam Gambhir (@GautamGambhir) October 15, 2021
MS (Class Act) Dhoni! 👏 👏
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
The @ChennaiIPL captain lauded the @Eoin16-led @KKRiders for a fine season. 👍 👍 @msdhoni | #VIVOIPL | #CSKvKKR | #Final pic.twitter.com/OAvjEhhfoi
Iconic Team and an outstanding leader.
— Virender Sehwag (@virendersehwag) October 15, 2021
Champion Super Kings. Congratulations on Trophy No 4 .#IPLFinal pic.twitter.com/m4460W4aJJ
Congratulations @ChennaiIPL for winning the 4th title..well done our team @KKRiders for playing brilliant cricket.. @IPL
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 15, 2021
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications