T20 World Cup 2024: ইতিহাস আর নেপালের মধ্যে ব্যবধান থাকল ১ রানের, কষ্টার্জিত জয় দক্ষিণ আফ্রিকার
টি২০ বিশ্বকাপে আরও একটা অগটন প্রায় ঘটিয়ে দিয়েছিল নেপাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে জয়ের দুয়ারে এসেও থামতে হল নেপালকে। ১ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল নেপালীরা।
শনিবার টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় নেপাল। ২০ ওভারে ৭ উইকেটে ১১৫ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে কোনও ব্যাটারই ভালো খেলতে পারেননি। ছয়ে নামা ট্রিস্টান স্টাবস শেষ দিকে ১ ছক্বা ও ২ চারে ১৮ বলে ২৬ রান করে দলকে লড়াইয়ের রসদ দেন।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ভালো খেলতে শুরু করে নেপাল। পাওয়ারপ্লেতে ৩২ রান এলেও কোনো উইকেট হারায়নি দলটি। রানের গতি বজায় রেখে একটু একটু করে এগিয়ে যাওয়া নেপাল ক্রমাগত হতাশ করছিল দক্ষিণ আফ্রিকাকে।
অষ্টম ওভারে বোলিংয়ে এসে খেলার ধারায় পরিবর্তন আনেন শামসি। ওই এক ওভারে কুশল ভুর্তেল এবং রোহিত পাউডেলকে সাজঘরে ফেরান এই স্পিনার।
শেষ ২ ওভারে ১৬ রান দরকার ছিল নেপালের। ১৯ তম ওভারে প্রথম ৪ বল করে কোনো রান দেননি আনরিখ নর্টজে। ফিরিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের মালিক কুশল মাল্লাকেও। তবে শেষ ২ বলে একটি ছক্কাসহ ৮ রান নেন সোমপাল কামি।
এরপর শেষ ওভারে গুলশান ঝা চোখে চোখ রেখে টক্কর দেওয়ার চেষ্টা করলেও ম্যাচের ফল শেষ পর্যন্ত জয় আনতে পারলেন না। শেষ বলে মাত্র দু'ইঞ্চির জন্য রান আউট হয়ে যান নেপালের গুলশন ঝা।নেপাল ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানে থামে।ইতিহাস সৃষ্টি থেকে ১ রান দূরেই থামতে হলে নেপালকে।
বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসি না থাকলে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ জিততে পারত না। চার ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা হন। নেপাল হারলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের খেলা কিন্তু মন জিতে নিল ক্রিকেট প্রেমীদের। আরেকটু হলেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ক্রিকেট বিশ্বে রীতিমতো ভূমিকম্প তৈরি করত নেপাল!
অন্যদিএক নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ড উগান্ডাকে হারাল। প্রথমে ব্যাট করে উগাল্ডা ৪০ রানে অল আউট হয়ে যায় জবাবে ১ উইকেট হারিয়ে ৮৮ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কিউয়িরা। আগেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক











Click it and Unblock the Notifications