সূর্যর অনবদ্য ব্যাটিং, আমেরিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকাকে ২৯ রানে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা।
দলের ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে দুরন্ত ইনিংস খেলে সামনে থেকে নেতৃত্ব দিলেন সূর্যকুমার যাদব। তিনিই ম্যাচের সেরা।

আমেরিকা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ১২.৪ ওভারে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ৭৭। সেখান থেকে দলকে ২০ ওভারে ৯ উইকেটে ১৬১-তে পৌঁছে দেন ভারত অধিনায়ক। সূর্য ১০টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন।
তিলক বর্মা ১৬ বলে ২৫, ঈশান কিষাণ ১৬ বলে ২০, অক্ষর প্যাটেল ১১ বলে ১৪, রিঙ্কু সিং ১৪ বলে ৬, হার্দিক পাণ্ডিয়া ৬ বলে ৫, অর্শদীপ সিং ৬ বলে ৪ রান করেন। অভিষেক শর্মা (১ বলে ০) ফেরেন গোল্ডেন ডাক সঙ্গী করে। বরুণ চক্রবর্তী (০ বলে ০) শেষ বলে রান আউট হন। শ্যাডলে ভ্যান শাল্কউইক নেন চার উইকেট।
জবাবে আমেরিকা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে। সঞ্জয় কৃষ্ণমূর্তি ও শুভম রাঞ্জানে দুজনেই ৩৭ রান করেন। মিলিন্দ কুমার করেন ৩৪। মহম্মদ সিরাজ তিনটি, অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল ২টি করে এবং বরুণ চক্রবর্তী ১টি উইকেট নেন।
এদিন টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে কলম্বোয় নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারায় পাকিস্তান। এরপর ইডেনে স্কটল্যান্ডকে ৩৫ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ার হন ম্যাচের সেরা, তিনি করেন ৩৬ বলে ৬৪। রোমারিও শেফার্ড হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নেন।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications