Sachin Tendulkar: জঙ্গল সাফারিতেও গাড়ির চালকের আসনে সচিন, দেখুন তেন্ডুলকর পরিবারের মাসাইমারা ভ্রমণের ছবি

ক্রিকেট থেকে অবসরের পর পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন সচিন তেন্ডুলকর। স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান মাস্টার ব্লাস্টার। এবার লিটল মাস্টারের গন্তব্য কেনিয়া। আফ্রিকার এই দেশটিতে রয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র মাসাইমারা ন্যাশনাল পার্ক। সেখানেই জঙ্গল সাফারিতে মজে সচিন।

মাসাইমারা অভয়ারণ্য সিংহ, চিতা এবং আফ্রিকান হাতির জন্য বিখ্যাত। সেখানেই বর্তমানে স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সচিন। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর মাঝেই নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছেন মাস্টার ব্লাস্টার।

সচিন

ICC World Cup 2023: ভারতের বিশ্বকাপ অভিযান শুরু অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে, দেখুন মেন ইন ব্লু-র পূর্ণাঙ্গ সূচি
সচিনের শেয়ার করা ছবিতে তেন্ডুলকর পরিবারের ৩ সদস্যকে হাসিখুশি মেজাজেই পাওয়া গিয়েছে। গাড়ি চালানোর প্রতি সচিনের রয়েছে বিশেষ প্যাশান। জঙ্গল সাফারি করতে গিয়ে নিজেই গাড়ির চালকের আসনে সচিন তেন্ডুলকরই। নিজেই ড্রাইভ করে জঙ্গল সাফারি করলেন মাস্টার ব্লাস্টার। গাড়িতে ছিলেন স্ত্রী কন্যাও।

মাসাইমারা জঙ্গল সিংহ, চিতা এবং আফ্রিকান হাতির জন্য বিখ্যাত। সচিনের শেয়ার করা ছবিতে মাসাইমারা চিতা বাঘ, জিরাফ সহ একাঝিক বন্যপ্রাণকে দেখা গিয়েছে। কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্ক অনেক বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী ও জন্তু রয়েছে। তার মধ্যে অন্যতম বিখ্যাত হল চিতা। সচিন তেন্ডুলকরের ক্যামেরার লেন্সে ধরা পড়ল সেই চিতা।

সচিন

সেই ছবির ক্যাপশনে সচিন লেখেন, 'মাসাইমারাতে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।' প্রসঙ্গত, সচিন কিন্তু এই সফরেই ওই অঞ্চলের মাসাই জনগোষ্ঠীর লোকেদের সঙ্গেও কথা বলেন।
সারা বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে বেড়াতে যান। এবার সেখানেই বেড়াতে গিয়েছেন সচিন তেন্ডুলকর।

ক্রিকেটার হিসেবে অনেকবার ভারতীয় দলের সঙ্গে কেনিয়ায় গিয়েছেন সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এক দশক আগে। এবার স্ত্রী, মেয়েকে নিয়ে কেনিয়া বেড়াতে গিয়েছেন সচিন।

সচিন

ICC World Cup 2023: বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ইডেনে, সেমিফাইনাল-সহ কবে কোন খেলা কলকাতায়?
এরআগে সচিন কন্যা সারাও কেনিয়ার ভ্রমনের বেশ কিছু ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। এবার সিঙ্গেল নয়, পরিবারের সঙ্গে ছবিতে দেখা গেল সারাকে। সচিন বরাবারই ভ্রমণ পিপাসু। খেলা ছাড়ার পর তাঁর ঘোড়ার নেশা আরও বৃদ্ধি পয়েছে। সময় পেলেই বেড়িয়ে পড়েন পরিবারের সঙ্গে। ছেলে অর্জুন ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও স্ত্রী ও কন্যাকে নিয়ে ভ্রমনে যান সচিন। সেই ছবি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। মাস্টার ব্লাস্টারের ছবি হিট হতে বেশি সময় লাগে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+